চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই দিয়ে হ্যাকিং: সাইবার নিরাপত্তায় নতুন মোড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 19, নভেম্বর 2025
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
সাইবার হুমকি ও নিরাপত্তা সতর্কতা বোঝাতে ল্যাপটপে হ্যাকার আইকন ও সতর্কবার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতির ফলে সাইবার আক্রমণের ঝুঁকি ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে, নাকি কিছু প্রতিষ্ঠান বিপদকে বাড়িয়ে তুলে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে তা নিয়ে আছে সংশয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক এআই স্টার্টআপ অ্যানথ্রপিক দাবি করেছে যে তারা বিশ্বের প্রথম এআই-নেতৃত্বাধীন বৃহৎ পরিসরের সাইবার হামলা শনাক্ত করেছে।

আল জাজিরা জানিয়েছে, গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে অ্যানথ্রপিক বলে তাদের এআই সহকারী ক্লাউড কোডকে প্রভাবিত করে একটি উচ্চ দক্ষতা সম্পন্ন ও বৃহৎ পরিসরের সাইবার হামলা চালানো হয়। হামলার ৮০ থেকে ৯০ শতাংশ কাজ এআই নিজেই পরিচালনা করে, যেখানে মানব হস্তক্ষেপ ছিল অত্যন্ত সীমিত তাদের এমন দাবি।

কোম্পানির মতে, হামলাকারীরা সরকারি সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি ও রাসায়নিক উৎপাদনকারী কোম্পানিসহ প্রায় ৩০টি প্রতিষ্ঠানে অনুপ্রবেশের চেষ্টা করেছে। যদিও সফলতা সীমিত ছিল, অ্যানথ্রপিক হামলাকারীদের চীনা রাষ্ট্র-সমর্থিত হ্যাকার বলে আখ্যা দিয়েছে। তবে তারা কীভাবে হামলা শনাক্ত করেছে বা কোন কোন প্রতিষ্ঠান টার্গেট ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

ইউনিভার্সিটি অব লুইসভিলের এআই ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রোমান ভি ইয়ামপলস্কি বলেন, আধুনিক এআই মডেলগুলো সহজেই এক্সপ্লয়েট কোড তৈরি ও পরিবর্তন করতে পারে, চুরি হওয়া বিপুল তথ্য বিশ্লেষণ করতে পারে এবং খুব অল্প সময়ে বড় ধরনের অভিযান পরিচালনা করতে পারে। ফলে দক্ষতা ও সক্ষমতা দুটোই বাড়ছে।

ইপচ এআই–এর পরিচালক জাইমি সেভিয়া মনে করেন, এআই-সহায়ক হামলা নতুন নয়, তবে এর ব্যাপকতা এবার স্পষ্ট হয়ে উঠছে। তার মতে, মাঝারি মানের ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলো সবচেয়ে ঝুঁকিতে থাকবে, কারণ তারা দীর্ঘদিন সাইবার নিরাপত্তায় পর্যাপ্ত বিনিয়োগ করেনি।

তবে দীর্ঘমেয়াদে এআই সাইবার প্রতিরক্ষায় মহাপরিবর্তন ঘটাবে বলে উল্লেখ করে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক ফ্রেড হেইডিং জানান, মানব সম্পদের অভাবে অনেক সাইবার নিরাপত্তা অভিযান পিছিয়ে রয়েছে। এআই এসব সিস্টেমকে বৃহৎ পরিসরে পরীক্ষা করার সুযোগ দেবে। তবে নতুন প্রযুক্তি প্রতিরক্ষায় কার্যকরভাবে ব্যবহারের আগে হামলাকারীরা তা ব্যবহার করে বড় ক্ষতি করতে পারে।

Tags: এআইসাইবার নিরাপত্তাহ্যাকিং
Previous Post

এপস্টেইন সম্পর্কিত তদন্তের নথি প্রকাশের অনুমতি মার্কিন কংগ্রেসের

Next Post

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

Next Post
বাংলাদেশ ফুটবল দলের প্রধান উপদেষ্টার সাথে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

Adani Group building in Singapore with modern architecture. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরের আদানি গ্রুপের সালিসি কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT