চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪১, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 19, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
Road Safety Foundation logo with traffic light and road graphic. Channel i News - চ্যানেল আই নিউজ

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতীকী ছবি

গত অক্টোবর মাসে সারাদেশে ৪৮৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪১ জন এবং আহত ১১২৮ জন। নিহতের মধ্যে নারী ৫৭ ও শিশু ৬৩ জন।

১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৩৭ জন, যা মোট নিহতের ৩১ দশমিক ০৬ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯ দশমিক ৫০ শতাংশ। দুর্ঘটনায় ৯৮ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২ দশমিক ২২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬২ জন, অর্থাৎ ১৪ দশমিক ০৫ শতাংশ।

এই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ৪ জন নিখোঁজ রয়েছে। ৪৬টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৪৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায় মোটরসাইকেল চালক ও আরোহী ১৩৭ জন , বাসের যাত্রী ৩০ জন , ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি আরোহী ২৪ জন , প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ৭ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-স্কুলভ্যান) ১০৩ জন , স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-আলমসাধু-টমটম-মাহিন্দ্র) ৩৪ জন এবং রিকশা-বাইসাইকেল আরোহী ৮ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৬টি জাতীয় মহাসড়কে, ১৪৮টি আঞ্চলিক সড়কে, ৮১টি গ্রামীণ সড়কে এবং ৮৭টি শহরের সড়কে এবং ৪টি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

দুর্ঘটনাসমূহের ৯৯টি মুখোমুখি সংঘর্ষ, ২১৭টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৩টি পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৬০টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ৭টি অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৭৯১টি। (বাস ১০৬, ট্রাক ১২৩, কাভার্ডভ্যান ২১, পিকআপ ২৮, ট্রলি ৭, ড্রাম ট্রাক ১৫, তেলবাহী লরি ১, ট্যাঙ্ক লরি ২, ময়লাবাহী ট্রাক ২, র‌্যাবের গাড়ি ২, পুলিশের গাড়ি ৪, মাইক্রোবাস ১২, প্রাইভেটকা ১৯, মোটরসাইকেল ২০৭, থ্রি-হুইলার ১৪২ (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-স্কুলভ্যান), স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৬২ (নসিমন-ভটভটি-আলমসাধু-টমটম-মাহিন্দ্র), বাইসাইকেল-রিকশা ১৬ এবং অজ্ঞাত যানবাহন ২২টি।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৪ দশমিক ৮৯ শতাংশ, প্রাণহানি ২৫ দশমিক ৩৯ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১১ দশমিক ৫২ শতাংশ, প্রাণহানি ১২ দশমিক ৪৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২১ দশমিক ৩৯ শতাংশ, প্রাণহানি ২০ দশমিক ৮৬ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ১৩ দশমিক ১৬ শতাংশ, প্রাণহানি ১২ দশমিক ৯২ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৬ দশমিক ৩৭ শতাংশ, প্রাণহানি ৫ দশমিক ৬৬ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৫ দশমিক ৩৪ শতাংশ, প্রাণহানি ৫ দশমিক ৪৪ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ১১ দশমিক ৩১ শতাংশ, প্রাণহানি ১১ দশমিক ১১ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৫ দশমিক ৯৬ শতাংশ, প্রাণহানি ৬ দশমিক ১২ শতাংশ ঘটেছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২১টি দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, পুলিশ সদস্য ৪ জন, র‌্যাব সদস্য ১ জন, বিজিবি সদস্য ১ জন, শিক্ষক ১৪ জন, সাংবাদিক ২ জন, আইনজীবী ২ জন, প্রকৌশলী ৩ জন, বিভিন্ন ব্যাংক-বীমা কর্মকর্তা ও কর্মচারী ৬ জন, এনজিও কর্মী ৪ জন, রাজনৈতিক দলের নেতাকর্মী ১১ জন, স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ী ১৮ জন, ঔষধ ও বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রয় প্রতিনিধি ১৩ জন, পোশাক শ্রমিক ৪ জন, নির্মাণ শ্রমিক ২ জন, প্রতিবন্ধী ২ জন এবং ৫১ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

Tags: অক্টোবর মাসরোড সেফটি ফাউন্ডেশন
Previous Post

দীর্ঘ ৮ বছর সেবার পর তিন প্রশিক্ষিত কুকুরকে নিলামে তুলেছে ডিএমপি

Next Post

এপস্টেইন সম্পর্কিত তদন্তের নথি প্রকাশের অনুমতি মার্কিন কংগ্রেসের

Next Post
US Congress holds press conference on Epstein investigation documents. Channel i News - চ্যানেল আই নিউজ

এপস্টেইন সম্পর্কিত তদন্তের নথি প্রকাশের অনুমতি মার্কিন কংগ্রেসের

সাইবার হুমকি ও নিরাপত্তা সতর্কতা বোঝাতে ল্যাপটপে হ্যাকার আইকন ও সতর্কবার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই দিয়ে হ্যাকিং: সাইবার নিরাপত্তায় নতুন মোড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT