চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 19, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
তারেক রহমান বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৩ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে রোকনুজ্জামান কাঞ্চন ও মতিউর রহমান মুন্নার গোলে ২-১ ব্যবধানে ভারতকে হারানোর গল্প লিখেছিল বাংলাদেশ। ভুলতে বসা সেই স্বাদ ২২ বছর পর ফিরিয়েছেন শেখ মোরসালিন। লম্বা সময় পর ভারতের বিপক্ষে জয়ে বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘২২ বছর পর ভারতের বিপক্ষে আজকের ঐতিহাসিক জয়ে আবার প্রমাণ হল— শৃঙ্খলা, ঐক্য আর বিশ্বাস থাকলে আমরা অনেককিছুই অর্জন করতে পারি। মোরসালিনের দারুণ শুরুর গোল ও দলের অক্লান্ত লড়াই নতুন করে জাগিয়ে দিয়েছে কোটি মানুষের আশা।’

‘আমাদের ফুটবলাররা আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণা— তারা আমাদের ক্রীড়াসংস্কৃতির গর্বিত দূত। স্বপ্ন লালন, প্রতিভা বিকাশ আর বিজয়ের পতাকা আরও উঁচুতে তুলে ধরার পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়াঙ্গন।’

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ১-০ গোলের জয়ে পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে তলানিতে ভারত। ম্যাচে জয় পেলেও এশিয়ান কাপে খেলার দৌড় থেকে আগেই ছিটকে গেছে লাল-সবুজের দলটি।

Tags: এএফসি এশিয়ান কাপ বাছাইজাতীয় স্টেডিয়ামজামালতারেক রহমানবাংলাদেশভারতলিড স্পোর্টসহামজা
Previous Post

মানব পাচার-জালিয়াতি ঠেকাতে ইরানে ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ বন্ধ

Next Post

১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর মুক্ত হয়ে যা জানালেন সাংবাদিক সোহেল

Next Post
সাংবাদিক সোহেল ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর মুক্ত হয়ে যা জানালেন সাংবাদিক সোহেল

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যতদিন ক্রিকেট খেলব, আপনি আমার ক্যাপ্টেন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT