চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ প্রায় দ্বিগুণ করার ঘোষণা সৌদি আরবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 পূর্বাহ্ন 19, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ প্রায় দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বর্তমান ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়িয়ে তা ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারে উন্নীত করা হবে।

আজ (১৯ নভেম্বর) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, বুধবার ১৯ নভেম্বর এই ঘোষণা আসে। এর আগের দিন ওয়াশিংটনে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৌদি ক্রাউন প্রিন্স।

মোহাম্মদ বিন সালমান বলেন, আমার মনে হয় আজ বা আগামীকাল আমরা ঘোষণা করতে পারবো যে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়িয়ে তা প্রায় ১ ট্রিলিয়ন ডলারে নেওয়া হবে। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে বিভিন্ন খাতে একাধিক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, যা বড় পরিসরে বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

ঘোষণায় বিস্ময় প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “মানে আপনি বলছেন ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?” জবাবে সৌদি ক্রাউন প্রিন্স দৃঢ়ভাবে জানান, “নিশ্চিতভাবেই, কারণ আজ যে চুক্তিগুলো আমরা করছি তা এই বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে।”

ট্রাম্প এ সময় সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই হয়তো এটি ১ ট্রিলিয়নও হতে পারে— তবে আমাকে এটা নিয়ে একটু কাজ করতে হবে। আমরা ৬০০ বিলিয়ন নিশ্চিতভাবেই ধরতে পারি, অংক আরও কিছুটা বাড়তেও পারে।

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ বৈঠকটিকে সৌদি–যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করে জানান, দুই দেশ কয়েকটি বড় দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন করেছে, যা বিনিয়োগ বৃদ্ধি ছাড়াও দুই দেশের নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় যৌথ প্রতিশ্রুতি জোরদার করবে।

Tags: বিনিয়োগযুক্তরাষ্ট্রসৌদি আরব
Previous Post

কেমন থাকবে কয়েকদিনের আবহাওয়া?

Next Post

বিএনপিসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক

Next Post
নির্বাচন ভবনের বহির্দৃশ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক

ভারতীয় ভিসা ও বাংলাদেশের পতাকা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানব পাচার-জালিয়াতি ঠেকাতে ইরানে ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT