চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম টেস্ট পেরিয়ে কতদূর যাবেন মুশফিক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 18, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক ব্যাট হাতে প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকুর রহিম

মাইলফলকের অপেক্ষায় মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে চলেছেন ৩৮ বর্ষী তারকা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নামলে কীর্তির মালিক হবেন। মাইলফলক গড়ে কতদূর এগিয়ে যাবেন মুশফিক? বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স বললেন, যতদিন না মুশফিক বিদায় বলবেন, ততদিন চালিয়ে যাবেন।

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ও ওয়ানডে থেকে ইতিমধ্যে অবসরে গেছেন মুশফিক। টেস্ট খেলে চলেছেন। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামবেন। আগেরদিন সংবাদ সম্মেলনে ফিল সিমন্স কথা বলেছেন টাইগার তারকারকে নিয়ে।

বলেছেন, ‘সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সময় যখন এলাম, মুশফিককে একটা কথাই বলেছি, এই সময়ে তোমার কাজ শুধু প্রতিটি দিন, প্রতিটি টেস্ট ম্যাচ উপভোগ করা। কারণ সিদ্ধান্ত তোমার। যখন তুমি পারফর্ম করতে থাকবে, তখন সিদ্ধান্ত তুমিই নেবে কতদিন খেলবে। তাই পারফরম্যান্স জরুরি। যখন সে পারফর্ম করতে থাকবে, পেশাদারিত্বই তাকে বিদায়ের সময় পর্যন্ত এগিয়ে নেবে। সুতারং, যতদিন না মুশফিক বিদায় বলবেন, ততদিন চালিয়ে যাবেন।’

বয়স ৩৮ পেরিয়েছে মুশফিকের, এই বয়সে ক্রিকেট চালিয়ে নেয়া কতটা চ্যালেঞ্জিং তার জন্য। সিমন্স জানালেন, তিনটি জিনিস ঠিক করে দেবে মুশফিকের ক্যারিয়ারের সামনের দিনগুলো।

‘আমার মতে, আপনাকে কিছু জিনিস বিবেচনা করতে হবে। প্রথমত আপনাকে ফিটনেস দেখতে হবে। মুশফিক হয়তো দলের সবচেয়ে ফিট ক্রিকেটারদের একজন। আর সে যদি পারফর্ম করতে থাকে। তিন ম্যাচ আগেই সে শ্রীলঙ্কায় সেঞ্চুরি করেছে। সে পারফর্মও করছে। এই দুটি বড় মানদণ্ড। বলব সবমিলিয়ে তিনটি ব্যাপার। যতদিন পারফর্ম করছেন, ফিটনেস আর খেলা চালিয়ে নেয়ার তাড়না। এই মুহূর্তে তিনটিই আছে তার মধ্যে। তাই এই বিষয়ে (অবসর) সে নিজেই সিদ্ধান্ত নেবে।’

Tags: আয়ারল্যান্ডবাংলাদেশবিসিবিমিরপুর টেস্টমুশফিকলিড স্পোর্টসসিমন্স
Previous Post

ন্যু ক্যাম্পে ঢুকতে পারবেন না অ্যাথলেটিকের সমর্থকরা

Next Post

২০ জন শ্রমিক হলেই করা যাবে ট্রেড ইউনিয়ন

Next Post
শ্রমিকরা কারখানায় কাজ করছেন, সবাই মাস্ক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ জন শ্রমিক হলেই করা যাবে ট্রেড ইউনিয়ন

জুবিনের জন্মদিনে স্ত্রী গরিমার আবেগঘন বার্তা, উচ্ছ্বাস ও ভালোবাসার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুবিনের জন্মদিনে স্ত্রী গরিমার আবেগঘন বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT