চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী ফাতিমা সানা শেখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 18, নভেম্বর 2025
in বিনোদন
A A
অভিনেত্রী ফাতিমা সানা শেখের ছবি, রঙিন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সুন্দরভাবে উপস্থাপিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কয়েক বছর আগে মৃগী রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। এবার তার এক নতুন রোগের কথা প্রকাশ করলেন ‘দঙ্গল’ অভিনেত্রী। যা শুনে বিস্মিত তার অনুরাগীরা।

ফাতিমা জানিয়েছেন, জীবনের এক পর্যায়ে তিনি বুলিমিয়া রোগে ভুক্তভোগী হন। খাওয়ার নিয়ন্ত্রণ হারানোর মানসিক রোগে মারাত্মকভাবে আক্রান্ত ছিলেন তিনি। বাইরের দুনিয়া তাকে হাসিখুশি ও আত্মবিশ্বাসী হিসেবে দেখলেও, ভেতরে ভেতরে তিনি লড়াই করছিলেন ভয়ঙ্কর অভ্যাস ও মানসিক চাপের সঙ্গে।

‘দঙ্গল’-এর সময়ে শরীরের গঠন বদলানোর জন্য ফাতিমার উচ্চ ক্যালোরির ডায়েট ছিল বাধ্যতামূলক। সেই ছবির শুটিং শেষে খাবারের উপর নির্ভরতা আর কমাতে পারেননি অভিনেত্রী। খাবার যেন তার কাছে এক ধরনের আশ্রয় হয়ে ওঠে। আবার একই সঙ্গে অপরাধবোধের কারণ। কখনও অতিরিক্ত খাওয়া, কখনও তা লুকোনোর চেষ্টা-এই চক্রে তিনি নিজেই নিজেকে আটকে ফেলেছিলেন।

ফাতিমা জানিয়েছেন, বন্ধুমহলে একজনই প্রথম তার সমস্যা বুঝতে পেরেছিলেন। তিনি বলেন অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু তথা সহ-অভিনেত্রী সানায়া মালহোত্রা। ফাতিমার আচরণ অস্বাভাবিক এবং এর পেছনে বড় মানসিক চাপ কাজ করছে বলে মনে করেন সানায়া। বন্ধুর এই মন্তব্যই চোখ খুলে দেয়। তিনি আসলে নিজের সঙ্গেই লড়াই করছেন, উপলব্ধি করেন ‘মেট্রো ইন দিনো’র অভিনেত্রীর।

এই রোগ তার মানসিক অবস্থাকেও বিপর্যস্ত করে। ফাতিমার কথায়, “আমি নিজেকে দোষ দিতাম, মনে হতো আমার শরীর, আমার মন-কিছুই আমার নিয়ন্ত্রণে নেই।” এর সঙ্গে যোগ হয় লুকানো ভয় ও লজ্জা। খাবারের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক একসময় ‘টক্সিক’ হয়ে পড়ে।

দীর্ঘ লড়াইয়ের পর ধীরে ধীরে ফাতিমা এই অবস্থা থেকে বেরিয়ে আসেন। চিকিৎসা, সচেতনতা ও বন্ধুদের সহযোগিতায় তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন। তার অকপট স্বীকারোক্তি, “সাহায্য চাইতে লজ্জা নেই। আমি আমার অভিজ্ঞতা বলছি যাতে অন্যরা ভয় না পায়।”

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বলিউডের পরিচিত মুখ যখন এ ধরনের বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন, তখন সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ে। অনেকেই খাবার-সংক্রান্ত মানসিক রোগকে গুরুত্ব না দিয়ে লুকিয়ে রাখেন, যা ভবিষ্যতে আরও বিপদ ডেকে আনতে পারে। এপ্রসঙ্গেই ফাতিমার বার্তা স্পষ্ট, “মানসিক স্বাস্থ্যের সমস্যা লজ্জার নয়। কথা বলুন, সাহায্য নিন, নিজেকে ভালবাসুন।”- দ্য ইকোনোমিক টাইমস

Tags: অভিনেত্রীফাতিমা সানা শেখবিরল রোগ
Previous Post

মুশফিকের শততম টেস্ট ক্রিকেটপ্রেমীদের উদযাপন করা উচিৎ: তামিম

Next Post

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় ন্যায়সংগত হয়নি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

Next Post
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় নিয়ে আন্তর্জাতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় ন্যায়সংগত হয়নি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বাংলাদেশ যুব হকি দল ভারতের জন্য রওনা হচ্ছে, বিমানবন্দরে উপস্থিত খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার যুব হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে গেল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT