চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের হারিয়ে সেমির পথে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টার্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 অপরাহ্ন 17, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-এ দল

এশিয়া কাপ রাইজিং স্টার্স টি-টুয়েন্টিতে হংকংয়ের বিপক্ষে বড় জয়ের পর আফগানিস্তান-এ দলের বিপক্ষেও ধারাবাহিক বাংলাদেশ-এ দল। রিপন মণ্ডলের গতি ও রাকিবুল হাসানের ঘূর্ণিতে শতরানের আগেই আফগানদের গুটিয়ে দেয় আকবর আলীর দল। পরে ৮ উইকেট জয় তুলে নেয় টিম টাইগার্স।

কাতারের দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাটে নেমে আফগানরা থামে ১৮.৪ ওভারে ৭৮ রানে। জবাবে নেমে ৩৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে লাল-সবুজের দল।

আফগানদের ব্যাটে পাঠিয়ে বল হাতে আলো ছড়ান রাকিবুল হাসান, রিপন মণ্ডল ও এসএম মেহেরোব। ৪ ওভার ৭ রান খরচায় ৩ উইকেট নেন রাকিবুল, ১০ রানে ৩ উইকেট নেন রিপন এবং ১৪ রানে ২ উইকেট নেন মেহেরোব।

আফগান ব্যাটারদের মধ্যে কেবল তিনজনই দুই অঙ্কের ঘরে পৌঁছান। ২৮ বলে ২৭ রান করেন দারবিশ রাসুলি। ১২ রান করে করেন কায়েস আহমেদ ও ইজাজ আহমাদ আহমদজাই।

রানতাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৪ রানে ফিরে যান দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। দুজনেই ১০ রান করে করেন। পরে মাহিদুল ইসলাম অঙ্কন ও জাওয়াদ আবরারের অবিচ্ছিন্ন জুটি জয় নিশ্চিত করে। ২২ বলে ২৪ রানে আবরার ও ৩০ বলে ২৭ রানে অপরাজিত থাকে অঙ্কন।

আফগানদের দুটি উইকেটই নেন আল্লা মোহাম্মদ গজনাফর।

Tags: এশিয়া কাপ রাইজিং স্টার্সকাতারবাংলাদেশ ‘এ’ দলরাকিবুলরিপনলিড স্পোর্টস
Previous Post

যত ক্ষমতাবানই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়: মুহাম্মদ ইউনূস

Next Post

আবারও লঘুচাপের পূর্বাভাস

Next Post
উপকূলের কাছাকাছি গভীর নিম্নচাপের মেঘমালা, সমুদ্রের উপর ঝড়ের সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও লঘুচাপের পূর্বাভাস

জাতিসংঘে আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT