চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন আহবান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 17, নভেম্বর 2025
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশ সরকারের লোগো, যেখানে মানচিত্রসহ সবুজ ও লাল রঙের ডিজাইন রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও ব্যক্তি–সংশ্লিষ্টদের প্রতি পুনরায় আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর এর মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলার বর্তমান অবস্থা উল্লেখ করে মামলার এজাহার ও প্রয়োজনে অভিযোগপত্রের স্পষ্ট ফটোকপিসহ আবেদন সলিসিটরের দপ্তরে জমা দিতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে, বিশেষত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক নেতা–কর্মী ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে দায়ের হওয়া বহু মামলা হয়রানিমূলক বা ‘গায়েবি’ হিসেবে চিহ্নিত হয়েছে।

এ ধরনের মামলার তালিকা সংগ্রহে এর আগে দেশের সব জেলা ও মহানগরের পাবলিক প্রসিকিউটরদের চিঠি দেওয়া হয়। পরে আরও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে জাতীয় দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাপ্ত তালিকা যাচাই–বাছাইয়ের পর জাতীয় পর্যায়ে গঠিত কমিটি ইতিমধ্যে প্রায় ২০ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। বাকি মামলার বিষয়ে পর্যালোচনা চলছে।

Tags: আইনপাবলিক প্রসিকিউটরবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকরাজনৈতিক হয়রানিমূলক মামলা
Previous Post

শেখ হাসিনার রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

Next Post

চীন সরকারের স্কলারশিপ: বাংলাদেশে তিন প্রতিষ্ঠানে বিশেষ প্রমোশনাল সেমিনার

Next Post
বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চীন সরকারের স্কলারশিপের সেমিনারে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন সরকারের স্কলারশিপ: বাংলাদেশে তিন প্রতিষ্ঠানে বিশেষ প্রমোশনাল সেমিনার

শেখ হাসিনার আইনজীবী, গম্ভীর মুখ, formal attire, আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি কষ্ট পাচ্ছি: শেখ হাসিনার আইনজীবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT