চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারকদের বাসস্থানে নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 17, নভেম্বর 2025
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পুলিশ হেফাজতে মিডিয়ায় আসামির ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণ, পুলিশের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত ও বিচারকদের নিরাপত্তা চেয়ে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হয়। 

সোমবার ১৭ নভেম্বর, রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় আক্রমণ করে তাঁর ছেলেকে হত্যা ও স্ত্রীকে গুরুতর জখম করার মামলার আসামি লিমন মিয়ার পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় মিডিয়ায় দেওয়া ভিকটিম ব্লেমিং ভাইরাল বক্তব্য অপসারণ, ঘটনায় দায়ী সংশ্লিষ্ট পুলিশদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন ও বিচারকদের জন্য সুপ্রীম কোর্টের নিরাপত্তা বিষয়ক পরিপত্র আশু বাস্তবায়নের জন্য সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল) বাদী হয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট দায়ের করেছেন।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান উক্ত রিটে পিটিশনারের পক্ষে আইনজীবী নিযুক্ত হয়েছেন। বিচারপতি ফয়েজ আহমেদ এবং বিচারপতি মো: মনজুর আলম এর দ্বৈত বেঞ্চে আজ রিটটি দায়ের করা হয়েছে।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিআরসির চেয়ারম্যান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালকসহ রাজপাড়া থানা, রাজশাহী, জালালাবাদ থানা, সিলেট এবং বোয়ালিয়া থানা, রাজশাহীর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

উক্ত রিটে ভুক্তভোগী বিচারক পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যর্থতার জন্য কেন বিবাদীদের দায়ী করা হবেনা মর্মে রুল চাওয়া হয়। এছাড়াও, বিচারক এবং বিচারক পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে উপযুক্ত নীতিমালা প্রস্তুত করা, পুলিশ হেফাজতে মিডিয়ায় আসামির ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণ চেয়ে বিটিআরসি চেয়ারম্যানকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া এবং সংশ্লিষ্ট পুলিশদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন ও ইতোপূর্বে জারিকৃত বিচারকদের জন্য সুপ্রীম কোর্টের নিরাপত্তা বিষয়ক পরিপত্র বাস্তবায়নের জন্য নির্দেশনা চাওয়া হয়।

আগামী সপ্তাহে রিটের শুনানি হতে পারে বলে জানানো হয়।

Tags: নিরাপত্তাবিচারকরাজশাহী মহানগর দায়রা জজ আদালতহাইকোর্টে রিট
Previous Post

উত্তরায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

Next Post

আমরা সম্পূর্ণ সন্তুষ্ট নই: নাহিদ ইসলাম

Next Post
নাহিদ ইসলাম সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা সম্পূর্ণ সন্তুষ্ট নই: নাহিদ ইসলাম

বরিশাল মেয়েদের ক্রিকেট দল ২০২৫-২৬ এনসিএল চ্যাম্পিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের এনসিএল টি-টুয়েন্টি: বরিশাল চ্যাম্পিয়ন, রানার্সআপ খুলনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT