চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোক স্টুডিও সিজন-৩ এর পর্দা নামলো রুনা লায়লার গানে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 17, নভেম্বর 2025
in বিনোদন
A A
রুনা লায়লা কোক স্টুডিও সিজন-৩ এর পর্দায় গান পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোক স্টুডিও বাংলা দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সুফি গান ‘মাস্ত কালান্দার’- এর এক নতুন উপস্থাপনার মাধ্যমে সিজন ৩-এর ইতি টানলো। উপমহাদেশের জনপ্রিয় সুফি গানটির একটি সমসাময়িক পরিবেশনা গেয়েছেন বাংলাদেশের সংগীত আইকন রুনা লায়লা।

কিংবদন্তী রুনা লায়লার জন্মদিনের ঠিক আগের দিন সন্ধ্যায় (১৬ নভেম্বর) প্রকাশ পেল গানটি। কোক স্টুডিও বাংলা এই গানটির মাধ্যমে উপমহাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ সময় ধরে ভালোবাসা পাওয়া বাংলাদেশের এই কণ্ঠের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে।

শায়ান চৌধুরী অর্ণব ও অদিত রহমান প্রযোজিত গানটি একটি নতুন রূপে হাজির হয়েছে। এতে চিরায়ত কাওয়ালির আধ্যাত্মিক সুর, বাংলার লোকজ ভাব ও আধুনিক সঙ্গীতের মিশ্রণ ঘটেছে।

গানটির শুরুতেই রয়েছে মাখন মিয়ার কণ্ঠে হাসন রাজার বাংলা গানের একটি ছোট হৃদয়গ্রাহী অংশ। পরে ধীরে ধীরে যোগ হয়েছে সুফি ঘরানার গভীরতা, লোকজ ছন্দ ও সমসাময়িক বাদ্যযন্ত্র। গানে একসঙ্গে কাজ করেছেন দুই প্রজন্মের শিল্পীরা। গানটিতে ফুয়াদ নাসের বাবুর পাশাপাশি কোক স্টুডিও বাংলার নতুন প্রজন্মের শিল্পীরাও অংশ নিয়েছেন। সব মিলিয়ে একই সাথে নস্টালজিক ও সতেজ এক সংগীত অভিজ্ঞতার সৃষ্টি হয়েছে ।

রুনা লায়লার দীর্ঘ সংগীতজীবনে ‘মাস্ত কালান্দার’ গানটি একটি বিশেষ স্থান দখল করে আছে। ছয় দশকের বেশি সময় ধরে গান গাওয়া এই শিল্পী ১৮টিরও বেশি ভাষায় গান করেছেন। তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ পুরো দক্ষিণ এশিয়ার সংগীত–সেতুবন্ধনের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত। ‘মাস্ত কালান্দার’-এর কোক স্টুডিও বাংলার এই নতুন এই উপস্থাপনা তাঁর গাওয়া কালজয়ী সংস্করণটিকে আবারও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গানটি নিয়ে রুনা লায়লা বলেন, “মাস্ত কালন্দর সবসময়ই আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নতুনভাবে, তরুণ শিল্পীদের সঙ্গে আবার গানটি গাইতে পেরে আমি আনন্দিত। প্রজন্ম–পরম্পরায় গানটির নতুনভাবে ফিরে আসা আমাকে আনন্দ দিয়েছে।”

শুরু থেকেই কিউরেটর, গায়ক ও সুরকার হিসেবে কোক স্টুডিও বাংলার আর্ট ডিরেক্টর হিসেবে ছিলেন শায়ান চৌধুরী অর্ণব। তিনি ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে কোক স্টুডিও বাংলার নিজস্ব পরিচয় গড়ে তুলেছেন। তার সঙ্গে কাজ করেছেন সুরকার ও প্রযোজক অদিত রহমান যিনি সন্ধ্যাতারা, নাসেক নাসেক ও ভবের পাগল–এর মতো জনপ্রিয় গানের আধুনিক সংগীতায়নের জন্য পরিচিতি লাভ করেছেন। তাঁদের যৌথ প্রচেষ্টায় সিজন ৩ একটি আধুনিক ও হৃদয়স্পর্শী সমাপ্তি পেল।

গানটি নিয়ে অর্ণব বলেন, “এই গান স্মৃতি, ভক্তি ও সংস্কৃতির অনুভূতি বহন করে। রুনা লায়লা আপুর কণ্ঠে নতুনভাবে এই গানটিকে পাওয়া আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। ‘মাস্ত কালন্দর’ শুধু গান নয়, এটি সকল শ্রোতার সাথে এক সেতুবন্ধন যারা এই গানকে জীবন, শিক্ষা ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে রেখেছেন।”

ঐতিহ্য, কণ্ঠ ও সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে ‘মাস্ত কালান্দার’ কোক স্টুডিও বাংলার সিজন ৩-এর একটি দারুণ পরিসমাপ্তি এনেছে। গানটি সীমান্ত পেরিয়ে বহু মানুষের কাছে পৌঁছালেও এর শেকড় বাংলাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে।

Tags: কোক স্টুডিও বাংলাগানরুনা লায়লালিড বিনোদনশায়ান চৌধুরী অর্ণবসংগীতসিনেমা
Previous Post

শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায়ের সবশেষ

Next Post

ঘুরে দাঁড়াতে গম্ভীরকে যে পরামর্শ গাঙ্গুলির

Next Post
দুইজন পুরুষের ছবি, একজন ক্রিকেটার ও একজন বক্তা, আলোচনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুরে দাঁড়াতে গম্ভীরকে যে পরামর্শ গাঙ্গুলির

প্রধান উপদেষ্টার নেতৃত্বে জেলা প্রশাসকদের বার্তা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলা প্রশাসকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT