চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে ২ জনের মৃত্যু

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
10:48 পূর্বাহ্ন 17, নভেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে দুইজনের মৃত্যু, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙামাটি জেলার আসামবস্তী-কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ আরও ৩ জন আহত হয়েছে।

নিহত দু’জন হলেন- ঝর্ণা চাকমা (৬০) এবং সুবিতা চাকমা (৮০)।

নিহত ঝর্ণা চাকমা রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মিলন কারবারির সহধর্মিণী বলে নিশ্চিত করেছেন জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে রাঙামাটি আসামবস্তী-কাপ্তাই সড়কের আগরবাগানের এক কিলোমিটার এলাকায় রাঙামাটি থেকে কাপ্তাইয়ে যাওয়ার পথে একটি অটোরিকশা বন্যহাতির সামনে পড়ে। এ সময় অটোরিকশায় থাকা সবাই হাতির আক্রমণের শিকার হয়। এতে ঘটনাস্থলে ঝর্না চাকমা এবং রাঙামাটি সদর হাসপাতালে নেয়ার পথে সুবিতা চাকমা নামে দু’জন মহিলা যাত্রী নিহত হন।

একইদিনে কাপ্তাই প্রজেক্ট এলাকার সিএনজিচালক দুলালের অটোরিকশা হাতির আক্রমণে পড়ে। তিনি দৌঁড়ে প্রাণে রক্ষা পেলেও তার অটোরিকশাটি হাতি খাদে ফেলে দেয়।

স্থানীয়রা কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে অটোরিকশাটি উদ্ধার করে।

কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন সিনিয়র অফিসার শাহাদাত হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি খাদ থেকে বন বিভাগ ও ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) এর সদস্যদের সহযোগিতায় উদ্ধার করি।

ওসি মোহাম্মদ কায় কিসলু আরও জানিয়েছেন, নিহতের লাশ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এছাড়া বনবিভাগ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতির দলটিকে নিবৃত্ত করার চেষ্টা করছে বলে জানান তিনি।

Tags: বন্যহাতির আক্রমণ
Previous Post

শেখ হাসিনার মামলার রায়ের সংবাদ সংগ্রহে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক গণমাধ্যম

Next Post

ইসলামিক সলিডারিটি গেমসে উশুতে ব্রোঞ্জ বাংলাদেশের

Next Post
বাংলাদেশের উশু খেলোয়াড়রা ব্রোঞ্জ পদক জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামিক সলিডারিটি গেমসে উশুতে ব্রোঞ্জ বাংলাদেশের

শেখ হাসিনা মানবতাবিরোধী মামলার বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার আদ্যোপান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT