চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশা করব একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 17, নভেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি, ন্যায় বিচার নিয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার আগে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য রায়ই জাতি প্রত্যাশা করছে।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে ।আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে! মুগ্ধ, ওয়াসিম, আবু সাইদ আরও অনেকে অপেক্ষায় আছে! অপেক্ষায় আছে আগামীর বাংলাদেশ।

এর আগের দিন (১৬ নভেম্বর) আরেক পোস্টে তিনি মামলার স্বচ্ছতা ও পূর্ণ ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের ঢাকার প্রাণঘাতী সহিংসতা ও দমনপীড়নের ঘটনায় আনা মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে রায় দিতে যাচ্ছে।

এদিকে বহুল আলোচিত এই মামলার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। সোমবার সকালে হাইকোর্ট মাজারসংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর প্রবেশপথে সেনা সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা মোতায়েনের নির্দেশনা জারি করা হয়।

যার ভিত্তিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ আজই মামলার রায় ঘোষণা করবে বলে জানা গেছে।

Tags: ট্রাইব্যুনালমির্জা ফখরুলশেখ হাসিনা
Previous Post

ফেনীতে টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

Next Post

কানাডার টরন্টোতে শেষ হলো দুই দিনের নাট্যকর্মশালা

Next Post
নাট্যকর্মশালার অংশগ্রহণকারীরা কানাডার টরন্টোতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার টরন্টোতে শেষ হলো দুই দিনের নাট্যকর্মশালা

সৌদি আরবে ওমরাহযাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে ওমরাহযাত্রীবাহী বাসে আগুন, বহু হতাহতের শঙ্কা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT