চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 16, নভেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
ফেনীতে স্মৃতিস্তম্ভের উপর দুর্বৃত্তদের আগুনের ক্ষতচিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হয়, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

রোববার (১৫ নভেম্বর) শেষরাতের দিকে শহরের মুক্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার গভীররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত থানা সংলগ্ন এলাকার মুক্তবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে সটকে পড়ে।

ফেনীর এ ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান জানান, জুলাই শহীদদের অসম্মান করতে এভাবেই আগুন দেয়া হয়। যেহেতু আশপাশের সিসিটিভি ফুটেজ আছে, পুলিশ চাইলে এসব দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পারবে।’

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টরা শুধু জেলায় অবস্থান করছে না; তারা নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে। এসব ফ্যাসিস্টদের শক্ত হাতে দমন না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের সহিংসতা ঘটাবে তারা। দল মত নির্বিশেষে সবাইকে এ ফ্যাসিস্টদের বিরুদ্ধে মাঠের সোচ্চার হতে হবে।’

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, থানার নাকের ডগায় এরকম ঘটনা ঘটানোর মধ্য দিয়ে প্রমাণ হয় যে আওয়ামী দুর্বৃত্তরা এখনও ফেনীতে অবস্থান করছে। তারা সম্প্রতি সময়ে বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে। ভবিষ্যতে তারা আরও বড় কিছু করতে পারে। আমাদের দরকার আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সোচ্চার হবার।’

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনা জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সিসি ক্যামরা পর্যবেক্ষন করে কারা কারা আগুন দেয়ার কাজে যুক্ত ছিলো, তাদের শনাক্ত করা হয়েছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানকালে ফেনীর ১১ জন শহীদ হন। এর মধ্যে ২০২৪ সালের ৪ আগস্টের হামলায় ফেনীতেই মারা যান সাতজন। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামে আন্দোলনে যোগ দিয়ে শহীদ হন ফেনীর আরও চারজন। আহত হয় শতাধিক।

৪ আগস্ট ফেনীতে সাবেক এমপি ও আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে দলটির সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের ওপর মুহুর্মুহু গুলিবর্ষণ করেন। সেদিন শহীদ হওয়া সাতজন হলেন- ইশতিয়াক আহমেদ শ্রাবণ, মো. মাহবুবুল হাসান, মো. সারোয়ার জাহান, ওয়াকিল আহমেদ, ছাইদুল ইসলাম, জাকির হোসেন, অটোরিকশাচালক মো. সবুজ।

Tags: জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
Previous Post

আইপিএল মিনি নিলাম: কোন দল কত খরচ করতে পারবে

Next Post

ইডেন টেস্টে আর খেলতে পারছেন না গিল

Next Post
ভারতীয় ক্রিকেটার গিল ইনজুরির কারণে ইডেন টেস্টে খেলতে পারছেন না. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডেন টেস্টে আর খেলতে পারছেন না গিল

আইপিএল মিনি নিলামে বিভিন্ন দল ও খেলোয়াড়ের লোগো দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল মিনি নিলাম: কাকে ছেড়ে কাকে ধরে রাখল দলগুলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT