চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আখতার হোসেনের বিরুদ্ধে পিপি নিয়োগে ৫০ লাখ টাকা দাবির অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 15, নভেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
Muntasir Mahmud giving a speech or statement in a video. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: এনসিপি থেকে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদের ভিডিও লাইভ থেকে নেয়া।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের বিরুদ্ধে জেলায় জেলায় পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়ার বিনিময়ে ৫০ লাখ টাকা করে ঘুষ দাবির গুরুতর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে এই অভিযোগ তোলেন দল থেকে সম্প্রতি স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ।

লাইভে আসার আগে মুনতাসির এনসিপির শীর্ষ নেতা আখতার হোসেনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য এক ঘণ্টার সময় বেঁধে দেন।

ফেসবুক লাইভে মুনতাসির মাহমুদ নরসিংদীর একটি ঘটনা উল্লেখ করে বলেন, তখন আমি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি। জুলাই গণ-অভ্যুত্থানের পরে যখন ড. আসিফ নজরুল স্যাররা (অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা) দায়িত্ব নিয়েছেন, তখন সারা দেশে পিপি নিয়োগ দেওয়া হচ্ছিল। আমরা নরসিংদীর শিরিন আক্তার শেলীর নাম প্রস্তাব করেছিলাম, যার ছেলে গোলাম রেশাদ তমাল আমাদের ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, আখতারের লোকজন তখন শিরিন আপার নাম কেটে দিয়ে অন্য এক নারীর কাছ থেকে টাকা খেয়ে তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করে। অথচ এই শিরিন আপা ফ্যাসিবাদী সরকারের আমলে আমাদের এবং আখতারকেও কী পরিমাণ সমর্থন দিয়েছেন, তা বলার মতো না। তাকে চায়নাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।

প্রেসক্লাবের একটি ঘটনার বর্ণনা দিয়ে মুনতাসির বলেন, ‘যখনই আসিফ নজরুল তাকে (শিরিন) পিপি বানিয়েছেন, সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বলে আপা ৫০ লাখ টাকা লাগবে। আপনাকে পিপি বানিয়ে দিয়েছি। কাজ হয়ে গেছে, ৫০ লাখ টাকা লাগবে। শিরিন আপা খুশি হয়ে নিজের গাড়িতে বসে আখতারের পিএস আতিক মুন্সিকে খুশি হয়ে এক লাখ টাকা দিয়ে দিয়েছেন। অনেকে সাক্ষী আছে। এক লাখ টাকা দেওয়ায় সে (আখতার) রাগে-ক্ষোভে পড়েছে। শিরিন আপাকে আখতার কল দিয়ে বলে ৫০ লাখ টাকা লাগবে, আমরা যেমন নাম দিতে পারি তেমনি নাম কেটেও দিতে পারি। এই ধরনের অন্যায় কথা বলেছে। আমার সামনে এ কথা বলেছেন। এটা  তো একটা জেলার কথা বললাম। এরকম আরও কত করেছে তা কে জানে?

এরপর আমজনতার দলের তারেক রহমান ফাঁস করেছেন। তাকে দই তারেক বলতো। তার টাকাতেও এই এনসিপির নেতারা চলতো।

দুর্নীতির এসব তথ্য ফাঁস করায় তার নিজের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলেও জানান মুনতাসির। তবুও ধীরে ধীরে এনসিপির দুর্নীতিবাজ অন্যান্য নেতাদের তথ্যও ফাঁস করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

এরপর তাকে সমকামী বলে দল থেকে বাদ দেওয়ার বিষয়েও অভিযোগ করেছেন। এ বিষয়ে মামলা করার কথাও বলেছেন তিনি।

মুনতাসির মাহমুদের এই অভিযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tags: এনসিপি
Previous Post

লাশ নিয়ে রাত্রিযাপন করেন জরেজ-শামীমা: আশরাফুল হত্যার চাঞ্চল্যকর তথ্য জানাল র‍্যাব

Next Post

বিহারে এনডিএ জোটের জয়, এবার বাংলার উদ্দেশে নতুন বার্তা মোদির

Next Post
নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, জনসমাগমে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিহারে এনডিএ জোটের জয়, এবার বাংলার উদ্দেশে নতুন বার্তা মোদির

লালবাজারে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার লালবাজারে ভয়াবহ আগুন, বড় ক্ষতির আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT