চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাশ্মিরে থানায় বিস্ফোরণ, ৯ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 পূর্বাহ্ন 15, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাশ্মিরে থানায় বিস্ফোরণে অগ্নিকাণ্ড, ধ্বংসস্তূপের পাশে পুলিশ সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন।

এনডিটিভি জানিয়েছে, শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে নোগাম থানায় জব্দ করা বিস্ফোরকে আকস্মিক বিস্ফোরণ ঘটে এই হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্র জানায়, হতাহতদের মধ্যে অধিকাংশই পুলিশ সদস্য ও ফরেনসিক ইউনিটের কর্মকর্তা। তারা জব্দ করা বিস্ফোরক পরীক্ষার সময় বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা রয়েছেন। আহতদের সেনাবাহিনীর ৯২-ঘাঁটি হাসপাতাল এবং শের-ই-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সে ভর্তি করা হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলে শুরু করা হয়েছে তদন্ত।

নোগাম থানার পুলিশ সম্প্রতি সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের লাগানো পোস্টারের সূত্র ধরে বিশাল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছিল। পোস্টারগুলোতে নিরাপত্তা বাহিনী ও কাশ্মিরে বহিরাগতদের ওপর বড় ধরনের হামলার হুমকি দেওয়া ছিল।

এই ঘটনায় কয়েকজন চিকিৎসককেও আটক করা হয়। তাদের মধ্যে আদিল আহমেদ রাথের নামে এক চিকিৎসককে গত অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয়। তিনি উগ্রপন্থী পোস্টার লাগানোর সময় ধরা পড়েন।

তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এমন একটি নেটওয়ার্কের সন্ধান মেলে, যারা দিল্লিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: কাশ্মিরবিস্ফোরণভারত
Previous Post

বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবেন ট্রাম্প

Next Post

গাজীপুরে স্ত্রীর গলা কাটা মরদেহের পাশে পড়ে ছিলেন স্বামী

Next Post
গাজীপুরে মরদেহের পাশে ভিড় করে মানুষ, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে স্ত্রীর গলা কাটা মরদেহের পাশে পড়ে ছিলেন স্বামী

ট্রাকে টিসিবির পণ্য বিক্রির জন্য মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাস বন্ধ থাকার পর আবারও ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT