চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার পর্ব দেখেই যে নাটকে বুঁদ দর্শক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 14, নভেম্বর 2025
in বিনোদন
A A
নির্বাচনী প্রচারণার সময় দুই ব্যক্তি রাস্তার পাশে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দু-সপ্তাহে মাত্র চারটি পর্ব প্রচার হয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’। এতে দর্শকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে তারকা বহুল এই সিরিয়ালটি। সিরিয়ালটির পর্বগুলো দর্শক বলছে, ‘নেশার মতো হয়ে গেছে, না দেখলে যেন নয়!’

মূলত একটি যৌথ পরিবারের সুখ-দুঃখ, আবেগ-অনুভূতি টানাপড়েন নিয়ে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’। চ্যানেল আইয়ের পর্দা এবং সিনেমাওয়ালা ইউটিউবে চারটি পর্ব প্রচারের পর আলোচনা তৈরি করেছে সিরিয়ালটি। দর্শকরা মন্তব্যে করে, দৈনিক একটি করে পর্ব চাচ্ছে!

ইউটিউব থেকে নাটকটি দেখে বেশীরভাগ দর্শক লিখছেন, দারুণ লাগছে। কেউ কেউ পরিবারের এই গল্পে নিজেদের জীবনের মিল খুজে পাচ্ছেন।

তবে কেউ কেউ ‘এটা আমাদেরই গল্প’ দেখে পাকিস্তানি সিরিয়ালের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বলে জানাচ্ছেন। যদিও সংশ্লিষ্টরা আগেই ঘোষণা দিয়েছেন, সিরিয়ালটি পাকিস্তানি একটি জনপ্রিয় সিরিয়াল থেকে অনুপ্রাণিত।

নির্মাতা রাজ জানিয়েছেন, এই কনসেপ্টে আড়াই বছর আগে তিনি ‘পিতা মাতার সন্তান’ নামে একটি সিঙ্গেল নাটক আগেই বানিয়েছিলেন। তিনি বলেন, ‘এটা আমাদেরই গল্প’ বেসিক ঠিক রেখে বানিয়েছি, সবেমাত্র শুরু হলো কিন্তু দর্শক শেষ পর্যন্ত দেখলে অন্য এক গল্প পাবে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

সিরিজটির জন্য নতুন তিনটি গান তৈরি হয়েছে। এরমধ্যে টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর।

‘সে মানালে’ শিরোনামের গান নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। এছাড়া ‘জানি না’ শিরোনামের গান সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। গানটি লিখেছেন সিয়াম সরকার।

সিরিয়ালটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।

Tags: এটা আমাদেরই গল্পচ্যানেল আইনাটকমুহাম্মদ মোস্তফা কামাল রাজ
Previous Post

কোচের ‘পরিকল্পনায়’ খেলতে না পারায় গোল হজম করেছি

Next Post

ভারতের বিহার বিধানসভা নির্বাচনে এগিয়ে মোদির বিজেপি-এনডিএ জোট

Next Post
ভারতের বিহার নির্বাচনে বিজেপি-এনডিএ জোটের সমর্থনে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিহার বিধানসভা নির্বাচনে এগিয়ে মোদির বিজেপি-এনডিএ জোট

তিনজন মানুষ বসে আছেন, পাশে ডাস্টবিন ও ব্যানার, ঢাকার আশপাশের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের সামনে ড্রামে মেলে খণ্ডিত মরদেহ: যা বলছে আশরাফুলের পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT