চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়ংকর এক খেলার গল্প নিয়ে এল ‘দ্য রানিং ম্যান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 14, নভেম্বর 2025
in বিনোদন
A A
অভিনেতা রানো দৌড়ো দৃশ্যে, বিপরীতে অন্য চরিত্ররা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালের একটি ডিস্টোপিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দ্য রানিং ম্যান’। স্টিফেন কিংয়ের ১৯৮২ সালের একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি।

এডগার রাইট পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন গ্লেন পাওয়েল, উইলিয়াম এইচ. ম্যাসি, লি পেস, মাইকেল সেরা, এমিলিয়া জোন্স, ড্যানিয়েল এজরা, জেমি লসন, কোলম্যান ডোমিঙ্গো এবং জোশ ব্রোলিন।

প্যারামাউন্ট পিকচার্স-এর ব্যানারে ১৪ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেল সিনেমাটি, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল এটি।

১৯৮৭ সালের ছবির থেকে এই ভার্সন মূল উপন্যাসের প্রতি অনেকটা আনুগত্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একটি নিকট ভবিষ্যতের ডিস্টোপিয়ান সমাজে পৃথিবী ভয়াবহ অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং সরকারি নিয়ন্ত্রণে পিষ্ট হয়ে পড়েছে। জনগণকে ব্যস্ত ও নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার আয়োজন করে ভয়ংকর টেলিভিশন গেম শো ‘দ্য রানিং ম্যান’।

এই শো-তে অংশগ্রহণকারীদের বলা হয় রানার। সমাজের অবাঞ্ছিত, দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের সামনে একটাই সুযোগ- ৩০ দিন বেঁচে থাকতে পারলে তারা জিতে নিতে পারবে বিপুল অর্থ ও স্বাধীনতা। কিন্তু তাদের পিছু নেয় সশস্ত্র হত্যাকারীদের একটি গ্রুপ যারা রাষ্ট্রের হয়ে এই খেলা পরিচালনা করে।

ছবিতে গ্লেন পাওয়েল অভিনয় করেছেন ‘বেন রিচার্ডস’নামক চরিত্রে, যিনি সামাজিকভাবে পিছিয়ে পড়া একজন পিতা; যার মেয়ে অসুস্থ, তাই জীবনের আশা ধরে রাখতে এই বিপজ্জনক খেলায় অংশগ্রহণ করেন তিনি। বেন একজন সাধারণ কারখানার কর্মী, যার ছোট মেয়ে মারাত্মক অসুস্থ এবং চিকিৎসার খরচ জোগাড় করতে পারছে না। অন্যায় রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

শেষমেশ পরিবারের জন্য মরিয়া হয়ে বেন অংশ নেয় এই শো-তে। খেলাটি গোটা দেশজুড়ে সম্প্রচারিত হয়। রিচার্ডসকে দেওয়া হয় ১২ ঘণ্টার আগাম সময়, এরপর পুরো শহর হয়ে ওঠে তার জন্য শিকারক্ষেত্র। চারপাশের মানুষ তাকে ধরিয়ে দিলে পুরস্কার পায়। অর্থ্যাৎ পুরো সমাজই যেন তার শত্রু। রিচার্ডস ধীরে ধীরে বুঝতে পারে যে এই শো শুধু বিনোদন নয়, এটি সরকারের জনগণ নিয়ন্ত্রণ করার একটা অস্ত্র।

কিন্তু রিচার্ডস পালাতে পালাতে একটি আন্ডারগ্রাউন্ড প্রতিরোধ সংগঠনের সঙ্গে যুক্ত হয়, যারা এই শো-এর সত্য প্রকাশ করতে চায়। শেষে রিচার্ডস শুধু নিজের জীবনের জন্য নয়, পুরো দেশের মুক্তির জন্য লড়াই করে। টেলিভিশন সম্প্রচারের মাঝেই সরকারের মিথ্যা ফাঁস করে দেন তিনি। দেখিয়ে দেন ‘দ্য রানিং ম্যান’ কীভাবে মানুষের মনোযোগ সরিয়ে রাখার অস্ত্র। ছবির সমাপ্তি মূল উপন্যাসের মতোই ব্যঙ্গাত্মক ও চিন্তাশীল। দর্শকদের মাঝে এর শক্তিশালী একটা প্রভাব পড়বে বলে বিশ্বাস করেন নির্মাতা।

Tags: লিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্সহলিউড
Previous Post

বন্ধুর সঙ্গে ঢাকায় গিয়েছিলেন রংপুরের ব্যবসায়ী, নীল ড্রামে মিলল মরদেহের ২৬ টুকরা!

Next Post

বাসে আগুন দিয়ে ভিডিও ধারণ, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে তরুণের মৃত্যু

Next Post
বাসে আগুন দিয়ে ভিডিও ধারণ, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে তরুণের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসে আগুন দিয়ে ভিডিও ধারণ, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে তরুণের মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT