চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচিত পার্লামেন্ট দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 13, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বেশি বেশি গণতন্ত্রের চর্চা আলোচনা হচ্ছে। এখান থেকেই সত্যিকার অর্থে গণতন্ত্রের সৌরভ তৈরি হবে। জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, নির্বাচিত পার্লামেন্টে দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে সমাধানে পৌঁছাবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ : জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পাকিস্তানের সময় থেকে গণতন্ত্রকে বারবার হরণ করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এবার জুলাই যোদ্ধারা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ করে দিয়েছেন গণতন্ত্রকে। এই প্রচেষ্টা ধরে রাখবে বিএনপি এবং যত দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে পারব ততই মঙ্গল হবে। বর্তমানে হতাশার কিছু নেই।

তিনি আরও বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব দেশের মানুষ এখন কিছুই বুঝে না। আগে থেকে তৈরি করে নিতে হয়। পিআর এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। বিএনপি এখনও চায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠন করবে। নির্বাচনই এর একমাত্র বিকল্প।

রাজনৈতিক বিশ্লেষক, চিন্তক ও কবি ফরহাদ মজহার বলেন, আগামী দিনে বিপদে ঠেলে দেবার ব্যবস্থা হচ্ছে নির্বাচন।

৪ হাজার কিলোমিটারের বেশি বর্ডার থাকলেও প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য আমরা মেনে নেব না মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী, বলেন, সর্ববৃহৎ দলের দেওয়া নোট অব ডিসেন্ট খুব একটা গণতান্ত্রিক নয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভারতে বসে বসে শেখ হাসিনা রাষ্ট্রবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এটা নিয়ে রাজনৈতিক কোন দল তেমন কিছু বলছে না। এমন কর্মকাণ্ডে শেখ হাসিনা টেরোরিস্ট নেতাতে পরিণত হয়েছে। বাংলাদেশের যদি নির্বাচন না হয় এবং অস্থির অবস্থা চলমান থাকে, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত। আর কোন জটিলতা তৈরি না করে এখন নির্বাচনী দলগুলোর উচিত হবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ভারত ও পাকিস্তানের টানাটানি মধ্যে বাংলাদেশ পুনরায় নিমজ্জিত হচ্ছে। জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর দীর্ঘমেয়াদে একটি অচলাবস্থায় নিয়ে যাবে দেশকে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, উপদেষ্টার ভাষণে নির্বাচনের দিনে গণভোট হবে। সেই ভাষণকে স্বাগত জানিয়েছেন তিনি। তিনি বলেন, বিএনপিকে এখন সংস্কারের নেতৃত্ব দেওয়া দরকার। তিনি আরও বলেন, নির্বাচনে গণ্ডগল হলে সব দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান সম্মিলিত অর্জন। কোন রাজনৈতিক দলের একক অর্জন নয়।

Tags: আলোচনা সভাএনসিপিগণঅধিকার পরিষদগণসংহতি আন্দোলনজাতীয় সংসদ নির্বাচন ২০২৪নাগরিক ঐক্যবিএনপি
Previous Post

‘ভুলটা ছিল আমাদের’, হারের পর বাংলাদেশ অধিনায়ক

Next Post

বাংলাদেশকে আরও ম্যাচ খেলার পরামর্শ পাকিস্তান অধিনায়কের

Next Post
বাংলাদেশ ও পাকিস্তান হকির ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে আরও ম্যাচ খেলার পরামর্শ পাকিস্তান অধিনায়কের

ঢাকা মহানগর পুলিশের কার্যালয়, বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসে অগ্নিসংযোগ: আওয়ামী লীগ নেতা শামীম রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT