চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিপি শিল্ড’ চালু করলো গ্রামীণফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 12, নভেম্বর 2025
in তথ্যপ্রযুক্তি
A A
দলীয় সদস্যরা একসঙ্গে ছবি তুলছেন, কিছু হাতে শিল্ড ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রাহকদের ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার এবং ফিশিং আক্রমণসহ ক্রমবর্ধমান অনলাইন হুমকি থেকে সুরক্ষা দিতে ‘জিপি শিল্ড’ চালু করলো দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এটি সিসকো-চালিত পরবর্তী প্রজন্মের ডিএনএস-লেয়ার সিকিউরিটি সল্যুশন।

বাংলাদেশে ডিজিটাল জীবনধারার প্রসারের সাথে সাথে ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্রমশ ক্ষতিকর লিংক, ডেটা চুরি ও অনলাইন প্রতারণার ঝুঁকির মুখে পড়ছে। গ্রামীণফোনের নেটওয়ার্কে সিসকোর সেরা থ্রেট ইন্টেলিজেন্স যুক্ত করে এই ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করবে জিপি শিল্ড। এজন্য কোনো অ্যাপ ইনস্টল, ডাউনলোড বা ডিভাইস স্টোরেজ ছাড়াই রিয়েল-টাইম সাইবার সুরক্ষা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। ফলে নিরাপদ ব্রাউজিং হয়ে উঠবে সহজলভ্য ও নির্বিঘ্ন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোনে আমরা বিশ্বাস করি, গ্রাহকদের শক্তিশালী সংযোগ প্রদানের পাশাপাশি তাদের জন্য নিরাপদ অনলাইন নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ। গ্রাহকরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন জিপি শিল্ড সেই আস্থা রক্ষারই প্রতিফলন। তাই নিরাপত্তাকে ব্রাউজিং অভিজ্ঞতার অংশ হিসেবে গণ্য করেছি আমরা। আমরা চাই সিসকোর বৈশ্বিক দক্ষতা এবং গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্কের সমন্বয়ে প্রতিটি গ্রাহক যেন আত্মবিশ্বাসের সাথে অনলাইনে অনুসন্ধান, শিক্ষা গ্রহণ ও যুক্ত থাকতে পারেন।”

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, “ডিজিটাল অগ্রগতি ও ডিজিটাল নিরাপত্তা পাশাপাশি চলা উচিত। ’জিপি শিল্ড’ আমাদের দায়িত্বের পরিধিকে কেবল সংযোগের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না, বরং তা সুরক্ষা ও আস্থার দিকে সম্প্রসারিত করছে। এটি ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে নিরাপদ করে তুলবে যাতে ক্ষতিকর লিংকগুলো ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগেই বন্ধ হয়ে যায়। এটি বাংলাদেশের নাগরিক ও ব্যবসায়ীদের আত্মবিশ্বাসের সাথে ডিজিটাল জগতে এগিয়ে যেতে সহায়তা করবে।”

জিপি শিল্ড’র লক্ষ্য হচ্ছে গ্রামীণফোনের নেটওয়ার্কে সাইবার সুরক্ষা নিশ্চিত করা। সেই লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা ক্যাম্পেইনটির বার্তা হচ্ছে “প্রবেশ নিষিদ্ধ: আপনার নয়, ক্ষতিকর ভাইরাস ও ভুয়া লিংকের”, যা ডিজিটাল অভিজ্ঞতা সুরক্ষায় গ্রামীণফোনের প্রতিরোধমূলক উদ্যোগের প্রতিফলন।

গ্রাহকরা এখন মাই জিপি অ্যাপের মাধ্যমে মাসিক ৫০ টাকা বা বাৎসরিক ৫০০ টাকার বিনিময়ে জিপি শিল্ড সাবস্ক্রাইব করতে পারবেন। সহজ পেমেন্ট সুবিধা, সিসকোর বিশ্বস্ত ও বৈশ্বিক মানের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় নেটওয়ার্ক-লেভেল সুরক্ষার মাধ্যমে বাংলাদেশের সর্বাধুনিক টেলকো-ইন্টিগ্রেটেড অনলাইন সিকিউরিটি সল্যুশন হিসেবে চালু হলো জিপি শিল্ড। এটি কোটি কোটি মানুষকে আত্মবিশ্বাসের সাথে ব্রাউজ, লেনদেন ও সংযোগ স্থাপনে সহায়তা করবে।

শুধু সংযোগ ও দ্রুতগতির ইন্টারনেট নয়, বরং নিরাপদ ও বিশ্বস্ত ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন; সেই ধারাবাহিক অগ্রযাত্রায় জিপিশিল্ড একটি মাইলফলক।

Tags: গ্রামীণফোন
Previous Post

আবারও ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

Next Post

সাবেক নারী ক্রিকেটারের অভিযোগ: বিসিবির তদন্ত কমিটিতে যুক্ত হলেন আরও দুজন

Next Post
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো, লাল পাথরে নির্মিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক নারী ক্রিকেটারের অভিযোগ: বিসিবির তদন্ত কমিটিতে যুক্ত হলেন আরও দুজন

চট্টগ্রামে লালদিয়া কনটেইনার টার্মিনাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে লালদিয়া কনটেইনার টার্মিনাল: ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরের পথে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT