চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে অপ্রয়োজনীয় উদ্দেশ্যমূলক সংকট তৈরি হয়েছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 12, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
মির্জা ফখরুল বাংলাদেশে অপ্রয়োজনীয় সংকটের বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে অপ্রয়োজনীয় সংকট তৈরি হয়েছে, যা উদ্দেশ্যমূলক। এটা বাংলাদেশের গণতন্ত্রকে বিপদে ফেলবে একই সঙ্গে নির্বাচনকে বাধাগ্রস্ত ও জনগনের ভবিষ্যৎকে অনিশ্চিয়তার দিকে নিয়ে যাবে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে আদর্শ ও চেতনার প্রয়োজন। দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় স্বাধীনতা রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু, সেলিমা রহমান, ড. আব্দুল মঈন খানসহ জাতীয় নেতৃবৃন্দ।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের পছন্দের ব্যালটে ভোট দেয়ার জন্য। কিন্তু নানাভাবে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করা হচ্ছে। দেশের সব রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে গণভোটের প্রয়োজনীয়তা কেন? একে অপরের প্রতি আস্থা রাখা প্রয়োজন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাকশাল থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে যতো দুর্ঘটনা ও গণতন্ত্রের বিনাশ হয়েছে তার সবকিছুর সাথে আওয়ামী লীগ জড়িত।

আমীর খসরু বলেন, গণতন্ত্র এবং দেশের মালিকানা বাধাগ্রস্ত করছে একটি মহল, বিএনপি গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে চায়। এই চেতনাকে ধারন করে দেশকে এগিয়ে নিতে চাই।

ড. আব্দুল মঈন খান বলেন, ৫ আগস্ট শুধু ছাত্র-জনতার অভ্যুত্থানের ফসল নয়, এর পেছনে রয়েছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর দীর্ঘ ১৫ বছরের ত্যাগ ও সংগ্রাম।

Tags: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসবিএনপি-মির্জা ফখরুল
Previous Post

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে ৪২ অভিবাসী নিহত

Next Post

বিভিন্ন বেসরকারি স্কুল-বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

Next Post
বেসরকারি স্কুলের শিক্ষার্থী অনলাইনে ক্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন বেসরকারি স্কুল-বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

হুমায়ূন আহমেদ চলচ্চিত্র পরিচালনা শৈলী দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়ূনের জন্মদিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT