চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্টনে আট দলের গণসমাবেশ: ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও গণভোট দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 11, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
পল্টনে আট দলের গণসমাবেশের ছবি, নেতারা মঞ্চে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় গণভোট আয়োজন ও আরও তিন দফা দাবি জানানো হয়েছে। সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান। স্লোগান, ব্যানার ও পতাকায় পুরো পল্টন মুখর হয়ে ওঠে।

সমাবেশ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সরকার রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে আলোচনার পথ আটকে দিয়েছে।

ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গড়িমসি করলে পালানোর পথ পাবেন না।”

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “জুলাই সনদ ছাড়া দেশের মাটিতে কিছুই হবে না। যারা বিরোধিতা করছে তাদের উদ্দেশ্যে জানতে চাই। প্রয়োজন হলে রক্ত দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।”

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, “যা সংস্কার হয়েছে তা বাস্তবায়ন না হলে নির্বাচনের আইনি ভিত্তি প্রশ্নবিদ্ধ হবে। জাতীয় নির্বাচনের বৈধতার জন্য ফেব্রুয়ারির আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”

জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, “নির্বাচনের আগে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে। এর ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়া উচিত নয়। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হচ্ছে না, ততক্ষণ আন্দোলন চলবে। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান জানায় না, তারা জাতীয় নির্বাচনের মানুষের মতকে কীভাবে সম্মান দেবে?”

গত ৩০ অক্টোবর আট দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়ে দাবি জানিয়েছিল।

আট দলের মধ্যে রয়েছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

Tags: ইসলামী আন্দোলন বাংলাদেশখেলাফত মজলিসগণভোটজাতীয় গণতান্ত্রিক পার্টিজামায়াতে ইসলামীবাংলাদেশ খেলাফত আন্দোলনবাংলাদেশ খেলাফত মজলিসবাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
Previous Post

সরকার উদ্যোগ নিলে গণভোট নিয়ে আলোচনা হতে পারে বলছে বিএনপি

Next Post

শিল্প-পূর্ব যুগের তুলনায় উষ্ণতা সীমাবদ্ধ রাখার আলোচনা

Next Post
COP30 UN Climate Change Conference banner with hashtags and dates. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্প-পূর্ব যুগের তুলনায় উষ্ণতা সীমাবদ্ধ রাখার আলোচনা

ভারতের রেড ফোর্টের কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা, ধ্বংসস্তূপ ও পুলিশ মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রেড ফোর্টের কাছে গাড়িতে বিস্ফোরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT