চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্তেতাকে ‘এআই’ নিয়ে কেন সতর্ক করলেন ওয়েঙ্গার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 11, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল কোচের ছবি, মাঠে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে এপর্যন্ত শীর্ষ ধরে রেখেছে আর্সেনাল। গত দুই মৌসুমে তারা দুইয়ে থেকে শেষ করেছিল। লিভারপুলের আগে তারা শিরোপা হাতছাড়া করেছিল ম্যানচেস্টার সিটির কাছে। সবশেষ ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে ড্র করা গানারদের কোচ মিকেল আর্তেতা নির্ভর করছেন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপর।

আর্তেতাও স্বীকার করেছেন চলতি মৌসুমে তিনি অনেককিছুতে নির্ভর করছেন এআই প্রযুক্তির উপর। তবে জানাননি কোন কোন ক্ষেত্রে প্রযুক্তিটি ব্যবহার করছেন। সেটি ঘিরে তাকে সতর্ক করলেন আর্সেনালের সাবেক কোচ ৭৬ বর্ষী আর্সেন ওয়েঙ্গার।

কিংবদন্তি ওয়েঙ্গার বলেছেন, ‘এআই সিদ্ধান্ত নিতে অবশ্যই সাহায্য করে। এই প্রযুক্তির দারুণ প্রতিভা। লক্ষ লক্ষ আলাদা ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ-বিশ্লেষণ করে, যার উপর ভিত্তি করে মিনিটে কিংবা সেকেন্ডের ব্যবধানে উত্তর দিতে পারে।’

‘এটি কোচের খেলার ধরন ও বুদ্ধিমত্তায় প্রভাব ফেলতে পারে। যতক্ষণ পর্যন্ত মানুষ বৈজ্ঞানিক টুলসগুলো ব্যবহারে এটির উপর প্রভাব, প্রতিপত্তি ও ক্ষমতা ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তা এটি সিদ্ধান্ত নির্ধারণে প্রভাব ফেলতে পারবে না। তবে এমনকিছু কোচের সিদ্ধান্ত নির্ধারণে অনেকক্ষেত্রে ক্ষতিকারকও বটে।’

আর্তেতা গানারদের কোচ হয়েছেন ২০১৯ সালে। সিটির সহকারী কোচ হয়ে দুটি প্রিমিয়ার লিগ জিতলেও আর্সেনালে এপর্যন্ত লিগ টাইটেল এনে দিতে পারেননি। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে ওয়েঙ্গারের হাত ধরে জিতেছিল আর্সেনাল। স্প্যানিয়ার্ড ৪৩ বর্ষী কোচ অবশ্য একটি এফএ কাপ ও দুটি কমিউনিটি শিল্ড জিতিয়েছেন।

অন্যদিকে ওয়েঙ্গারের আর্সেনালে ছিল ২২ বছরের দীর্ঘ টানা ক্যারিয়ার। তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন ক্লাবটিতে। ২০০৩-০৪ মৌসুমে ‘অপরাজেয়’ দলটি তার হাতে গড়া, যারা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল কোন ম্যাচ না হেরেই। আর্সেনালকে ৭বার এফএ কাপ জিতিয়েছেন ওয়েঙ্গার।

আর্তেতা ফুটবলার হিসেবেও খেলেছিলেন আর্সেনালে। এ মিডফিল্ডার ১৫০ ম্যাচ খেলেছেন গানার জার্সিতে। খেলোয়াড়ি সময়টাতে তিনি কোচ হিসেবে পেয়েছেন ওয়েঙ্গারকে।

Tags: আর্তেতাআর্সেনালএআইপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসসান্ডারল্যান্ড
Previous Post

বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে যেতে চায় জাতীয় পার্টি

Next Post

৫০ বছরের মধ্যে এ বছরের হজকে সেরা ঘোষণা করল সৌদি

Next Post
সৌদি আরবের হজে অংশ নেওয়া মুসল্লিরা, ঐতিহ্যবাহী পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ বছরের মধ্যে এ বছরের হজকে সেরা ঘোষণা করল সৌদি

চাঁদাবাজি ও আধিপত্যের জন্য সংঘর্ষের দৃশ্য, পুলিশ ও সন্দেহভাজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তালিকাভুক্ত সন্ত্রাসী মামুন পেশাদার শুটারদের হাতে নিহত ধারণা পুলিশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT