চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 10, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
একনেক সভায় সরকারি কর্মকর্তাদের বৈঠক, উন্নয়ন প্রকল্পের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)  মোট ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলোর অর্থের সংস্থান হবে সরকারের নিজস্ব তহবিল থেকে।

চলতি অর্থবছর (২০২৫-২৬)-এর পঞ্চম একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সোমবার পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক -এর চেয়ারপার্সন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আটটি নতুন, দুটি সংশোধিত এবং দুটি প্রকল্পে ব্যয় বৃদ্ধি ছাড়া শুধু সময় বৃদ্ধি করা হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সেলেহউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা একনেক সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

অনুমোদিত ১২টি প্রকল্প হলো-

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) – ২টি প্রকল্প :
১. ‘মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প, ব্যয় ৪৫০ কোটি টাকা।

২. ‘সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প, ব্যয় ১,৯৩০ কোটি টাকা।

কৃষি মন্ত্রণালয় – ১টি প্রকল্প :
৩. ‘কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকায় ক্ষুদ্রসেচ ব্যবস্থাপনার উন্নয়ন’ প্রকল্প, ব্যয় ১৬৪.৯৪ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয় – ২টি প্রকল্প :
৪. ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প, ব্যয় ৫৬৭.২৯ কোটি টাকা।

৫. ‘চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জনিয়ারিং কলেজ স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প, অতিরিক্ত ব্যয় ৩৯৪.৮৪ কোটি টাকা।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় – ১টি প্রকল্প :
৬. ‘সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকায় স্বাধীনতা স্মৃতিসৌধ নির্মাণ (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)’ প্রকল্প।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় – ৩টি প্রকল্প :
৭. ‘চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পারিবারিক পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবার অসমাপ্ত কার্যাবলি বাস্তবায়ন (প্রথম সংশোধিত)” প্রকল্প।

৮. ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন’ প্রকল্প, ব্যয় ২১১.৯০ কোটি টাকা।

৯. ‘পিএফডি, এইচইএফ, আইএফএম, এইচআরডি এবং এসডব্লিউপিএমএম-এর অত্যাবশ্যকীয় অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন’ প্রকল্প, ব্যয় ১,৫৪৬.৪৫ কোটি টাকা।

প্রতিরক্ষা মন্ত্রণালয় – ১টি প্রকল্প :
১০. ‘ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসারদের বাসস্থান নির্মাণ’ প্রকল্প, ব্যয় ১৭৭.৮০ কোটি টাকা।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় – ১টি প্রকল্প :
১১. ‘নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্প (দ্বিতীয় সংশোধিত, চতুর্থবার সময় বৃদ্ধি)’।

শিল্প মন্ত্রণালয় – ১টি প্রকল্প :
১২. ‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প, অতিরিক্ত ব্যয় ৩৯.৪৩ কোটি টাকা।

সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক পূর্বে অনুমোদিত নয়টি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়।

Tags: বাসসলেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ
Previous Post

সিরিয়ার জিহাদি নেতা থেকে প্রেসিডেন্ট: হোয়াইট হাউসে ঐতিহাসিক সফর

Next Post

ঢাকায় ককটেল হামলা: আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্তা

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোগো, বাংলাদেশ সরকারের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ককটেল হামলা: আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্তা

বিসিবি ও বাফুফে কর্মকর্তাদের ছবি, বাংলাদেশ ক্রিকেট ও ফুটবল সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিফের মন্তব্যের নিন্দা বাফুফে সভাপতির, ব্যাখ্যা চেয়ে বিসিবিতে চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT