১৩ই নভেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে রাজধানীতে যে কোন ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সাইবার পেট্রোলিং শুরু করেছে ডিএমপি। নাশকতা চেষ্টার অভিযোগে ২৪ ঘন্টায় আটক করা হয়েছে অর্ধশত’র বেশি নেতা কর্মীকে। পুলিশ বলছে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়েই তাদের গ্রেপ্তার করা হয়েছে।








