চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 10, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ নির্বাচন কমিশনের ভবনের সামনে ভোটের ব্যালট বাক্সের প্রতীক।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের লোগো

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে, যেটি এ দেশের মানুষের আকাঙ্ক্ষা। অতীতের কলঙ্ক মুছতে হলে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই।

সোমবার (১০ নভেম্বর) সকালে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্ৰহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-বার্ড কুমিল্লার সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন সচিবালয় এ কর্মশালার আয়োজন করে।

নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশসহ প্রশাসনের সবাইকে ভয়-ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এককভাবে একটি ভালো নির্বাচন সম্ভব নয়—এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।

প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে ভয়ের কোনো কারণ নেই। কোনো প্রকার প্রভাব বা চাপে না পড়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব আব্দুল হালিম খান, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান।

Tags: জাতীয় নির্বাচননির্বাচন কমিশন
Previous Post

শেষ হল বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা

Next Post

একটা চক্র সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের বক্তৃতা, বাংলাদেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একটা চক্র সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল

ঢাকা মহানগর পুলিশের সাইবার পেট্রলিং কার্যক্রমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অরাজকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ডিএমপির সাইবার পেট্রলিং শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT