চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ২৫ মিলিয়ন ক্রোনা সহায়তার ঘোষণা ডেনমার্কের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 10, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও ডেনমার্কের পতাকা সংযুক্ত, আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবাধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে বাংলাদেশকে ২৫ মিলিয়ন ডেনিশ ক্রোনা (প্রায় ৪০ কোটি টাকা) সহায়তার ঘোষণা দিয়েছে ডেনমার্ক।

এ অর্থ ডিগনিটি, আইএমএস ও ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটসের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে ব্যয় করা হবে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকার ডেনমার্ক দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, এই কনসোর্টিয়াম স্থানীয় অংশীদারদের সঙ্গে একত্রে মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং নির্যাতন ও সহিংসতার শিকার ব্যক্তিদের পুনর্বাসনে কাজ করবে।

বাংলাদেশে ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে নাগরিক সমাজকে শক্তিশালী করার এবং মানবাধিকার লঙ্ঘন ও দায়মুক্তির মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলার একটি অনন্য সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই নতুন উদ্যোগ বাংলাদেশের জনগণের জন্য ন্যায়বিচার ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নিতে সহায়ক হবে, কারণ এই তিনটি সংস্থা নাগরিক সমাজকে মানবাধিকার ও গণতন্ত্র প্রচারে সহায়তা করার যথেষ্ট অভিজ্ঞতা রাখে।

কনসোর্টিয়ামের তিনটি সংস্থাই এমন দেশে কাজের অভিজ্ঞতা রাখে, যেখানে দমনমূলক শাসন ও গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া একসঙ্গে বিদ্যমান এবং যেখানে নাগরিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিগনিটি-এর সিইও রাসমুস গ্রু ক্রিস্টেনসেন বলেন, একটি শক্তিশালী নাগরিক সমাজ মানবাধিকার অগ্রগতি, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং নির্যাতন ও সহিংসতার শিকারদের পুনর্বাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিগনিটি বাংলাদেশের স্থানীয় অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে সারভাইভার-কেন্দ্রিক সেবা প্রদানে সহায়তা করতে আগ্রহী।

আইএমএসের নির্বাহী পরিচালক জেসপার হোইবেরগ বলেন, আমরা জানি, অর্থবহ পরিবর্তন কেবল প্রকৃত অংশীদারিত্বের মাধ্যমেই সম্ভব। স্থানীয় সংস্থা, নাগরিক সমাজ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের মাধ্যমে আমরা বাংলাদেশের গণমাধ্যম খাতের ভিত্তি শক্তিশালী করতে চাই। আমাদের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে প্রত্যেকে বিশ্বাসযোগ্য ও স্বাধীন তথ্য পেতে পারে, সাংবাদিকরা সুরক্ষিত থাকে এবং বিভিন্ন মতের কণ্ঠস্বর শোনা যায়।

ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ও শক্তিশালীকরণের ওপর বিশেষভাবে কাজ করবে।

সংস্থাটির আন্তর্জাতিক পরিচালক মেটে থাইগেসেন বলেন, আমরা দেখি, এখন বাংলাদেশের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততার এক বিশেষ সুযোগ তৈরি হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নাগরিক সমাজ ও তরুণদের সঙ্গে কাজ করে মানবাধিকার দাবি ও সংস্কারের রূপরেখা তৈরিতে সহায়তা করব।

Tags: গণমাধ্যমের স্বাধীনতা
Previous Post

জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

Next Post

গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার সাময়িক বরখাস্ত

Next Post
গাজীপুরের সাবেক পুলিশ কমিশনারের ছবি, বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার সাময়িক বরখাস্ত

বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে খেলা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন-ভিয়েতনামের শক্তিশালী গ্রুপে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT