চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ইউরোপে ফিরছেন মেসি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 অপরাহ্ন 09, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি গোল করে উল্লাস করছেন, ফুটবল মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি

মেজর লিগ ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত মিয়ামিতে খেলবেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের লিগটি ডিসেম্বরের শেষ থেকে মার্চ মাস পর্যন্ত বিরতিতে থাকে। এসময়ে ছুটিতে থাকেন ফুটবলাররা, জাতীয় দল ছাড়া খেলার সুযোগ থাকে না। তবে আর্জেন্টাইন মহাতারকা সময়টা কাজে লাগাতে চাচ্ছেন ভিন্ন লিগে খেলে। ইউরোপিয় গণমাধ্যমগুলো বলছে, ছুটির সময়টাতে মেসি খেলতে পারেন তুরস্কের ক্লাব গ্যালাতাসারে‘র হয়ে। 

ধারে স্বল্পমেয়াদে মেসিকে দলে নিতে আগ্রহী গ্যালাতাসারে। ক্লাবটি মেসির দিকে নজর রেখেছে। বিশ্বকাপের আগে যেহেতু মেজর লিগের খেলা নেই, তাই মেসিকে দলে টানতে চায় তারা।

মিয়ামিতে মেসি বর্তমানে বার্ষিক প্রায় ২০ মিলিয়ন ডলার বেতন পাচ্ছেন। ইস্তাম্বুলের ক্লাবটি চার মাসের ঋণের সময় মেসিকে সমপরিমাণ বেতন দিতে ইচ্ছুক।

গ্যালাতাসারের সভাপতি দুরসুন ওজবেক এ বিষয়ে বলেছেন, ‘মেসি? আসলে গ্যালাতাসারে এমন এক স্তরে পৌঁছেছে যেখানে এই ধরনের প্রশ্ন তোলা সম্ভব। আমরা দলের মান অনেক উঁচুতে তুলেছি। আমরা টানা তিনটি চ্যাম্পিয়নশিপ জয়ী দল। এটা আমাদের মূল শক্তি। আমরা যা কিছু করি তা আমাদের আর্থিক সামর্থ্যের মধ্যে থাকে। তাই এখন মেসির সম্পর্কে কথা বলা অবশ্যই বাস্তবসম্মত।’

গ্যালাতাসারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে নবম স্থানে আছে। মেসি যদি গ্যালাতাসারেতে আসেন, তাহলে প্রায় ২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন বিশ্বজয়ী কিংবদন্তি। সবশেষ পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলেছিলেন মেসি।

Tags: আর্জেন্টিনাইন্টার মিয়ামিগ্যালাতাসারেমেসিলিড স্পোর্টস
Previous Post

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

Next Post

বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র

Next Post
বেগম খালেদা জিয়া শুভেচ্ছা জানাচ্ছেন, বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র

বাংলাদেশের একজন নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে নীল ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফুটবলের সঙ্গে আমাদের একটা হেস্তনেস্ত করা খুব জরুরি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT