চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যা থাকছে বুবলী-আদরের নতুন সিনেমায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 08, নভেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানে এক দম্পতি পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরান ঢাকার শিল্প, সংস্কৃতি ও সামাজিক বৈচিত্র্যকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘ঢাকাইয়া দেবদাস’। জাহিদ হোসেনের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় তৈরি এই সিনেমা শুধু একটি প্রেমকাহিনী নয়—এটি পুরান ঢাকার ইতিহাস, ধর্ম, ভাষা ও সংস্কৃতির অনন্য মেলবন্ধন তুলে ধরবে বড় পর্দায়।

চলচ্চিত্রটির পরিবেশনায় রয়েছে এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল। প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার, কুদরত-ই-খুদা ও মাহবুব আলম। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা বুবলী ও চিত্রনায়ক আদর আজাদ।

শুক্রবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হয় ছবিটির মহরত অনুষ্ঠান। পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘ঢাকাইয়া দেবদাস’ শুধু একটি প্রেমের গল্প নয়। এর সঙ্গে পুরান ঢাকার ঐতিহ্য, ভাষা, উৎসব আর সংস্কৃতির প্রবাহ একসাথে উঠে আসবে। বিশ্ব সিনেমায় জাতি-ধর্ম-ভাষা নির্ভর চলচ্চিত্র বিরল; তাই আমরা চাই আন্তর্জাতিক পরিমণ্ডলে পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে।

পুরান ঢাকাকে বলা হয় ধর্ম, ভাষা ও সংস্কৃতির মিলনস্থল। এখানে সুন্নি-শিয়া, কাদিয়ানী, ওয়াহাবি, আল হাদিসি, হিন্দু, ব্রাহ্মণ ও খ্রিস্টানসহ নানা সম্প্রদায়ের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে সহাবস্থানে আছে। সিনেমাটিতে এই বৈচিত্র্য ফুটে উঠবে বিভিন্ন উৎসব ও সংস্কৃতির দৃশ্যে—যেমন সাকরাইন (ঘুড়ি উৎসব), নববর্ষের হালখাতা, মহরমের তাজিয়া মিছিল, ঈদ ও পূজার উৎসব, হিজড়া সম্প্রদায়ের গান, কাওয়ালী, কাসিদা ও শোকের গান।

বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরুষ ও নারী শিল্পীরা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া ঢাকাবাসীদের জীবনের নানা রীতিনীতিও থাকবে। নবজাতক আগমনের অনুষ্ঠান, মেয়েদের নাক-কান ছিদানি, ছেলেদের মুসলমানি, মাজার জিয়ারত ও মানতসহ শিয়াদের হোসেনীদালানের সংস্কৃতি।

মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসেন খালেদ, চেয়ারম্যান, সিটি ব্যাংক পিএলসি ও এমডি, আনোয়ার গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিম বক্স, পুরান ঢাকার গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

অনুষ্ঠানের শুরুতে ঢাকার ঐতিহ্যবাহী সুসজ্জিত ঘোড়াগাড়িতে করে নায়ক-নায়িকাকে মঞ্চে আনা হয়। এরপর অতিথি ও শিল্পীরা যৌথভাবে উন্মোচন করেন ‘ঢাকাইয়া দেবদাস’-এর ব্যানার।

অনুষ্ঠানে বুবলী ও আদর আজাদ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন,“এটি শুধু প্রেম নয়, পুরান ঢাকার আত্মাকে ধারণ করা এক সিনেমা। আমরা গর্বিত এমন গল্পের অংশ হতে পেরে।”

প্রযোজক জাহাঙ্গীর সিকদার ধন্যবাদ জ্ঞাপন করে বলেন,“এই ছবির মাধ্যমে পুরান ঢাকার কৃষ্টি-সংস্কৃতিকে দেশ-বিদেশের দর্শকদের সামনে তুলে ধরতে চাই।”

‘ঢাকাইয়া দেবদাস’—প্রেম, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতির রঙে রাঙানো এক ঢাকাবাসীর গল্প, যা নতুনভাবে চিনিয়ে দেবে পুরান ঢাকাকে বড় পর্দায়।

Tags: আদর আজাদঢাকাইয়া দেবদাসনায়কনায়িকাবুবলীমহরতলিড বিনোদনসিনেমা
Previous Post

মেসির ‘আমি এটা চাই’ নিয়ে আলোচনার ঝড় আর্জেন্টিনায়

Next Post

মামদানির ২১ মিনিটের ইতিহাস গড়া ভাষণ!

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে জাতীয় পতাকা ও অন্যান্য পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মামদানির ২১ মিনিটের ইতিহাস গড়া ভাষণ!

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের ড. ইউনূস প্রসঙ্গে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ড. ইউনূস প্রসঙ্গে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT