চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তুরস্কের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 08, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী, পেছনে ইসরায়েলি পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন ৩৭ জন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শনিবার (৮ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলের প্রসিকিউটরের অফিস থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, তালিকাভুক্ত ৩৭ জন সন্দেহভাজনের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তবে পুরো তালিকা প্রকাশ করেনি তারা।

বিবৃতিতে ইসলায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গাজায় গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে তুরস্ক। যা ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে পরিকল্পিতভাবে চালিয়ে আসছে। ২০২৩ সালের ১৭ অক্টোবর আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলায় ৫০০ জন নিহত হয়; ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরায়েলি সৈন্যরা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে দেয়।

এতে আরও বলা হয়, গাজা অবরোধ করা হয়েছিল এবং ভুক্তভোগীদের মানবিক সাহায্যের প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। গাজা উপত্যকায় তুর্কিয়ে নির্মিত ‘তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতাল’-এ মার্চ মাসে ইসরায়েলের বোমা হামলা চালানোর কথাও উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এক্স-এ পোস্ট বলেছেন, ইসরায়েল এই পদক্ষেপকে জনসংযোগ স্টান্ট হিসেবে নিন্দা করেছে। ইসরায়েল অত্যাচারী  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সর্বশেষ জনসংযোগ স্টান্টকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তুর্কিয়ের ঘোষণাকে স্বাগত জানিয়ে তারা ‘তুর্কি জনগণ এবং তাদের নেতাদের প্রশংসনীয় পদক্ষেপ বলে অভিহিত করেছে। তারা বলছে, এই পদক্ষেপ ন্যায়বিচার, মানবতা এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এটি আমাদের নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি ও আন্তরিকতা প্রকাশ করে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রায় এক বছর পর তুর্কিয়ে ঘোষণা দিল।

Tags: ইসরায়েলি প্রধানমন্ত্রীগ্রেফতারি পরোয়ানাতুরস্কবেঞ্জামিন নেতানিয়াহু
Previous Post

গাজায় শিগগিরই প্রবেশ করবে আন্তর্জাতিক বাহিনী: ট্রাম্প

Next Post

জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেয়েছে

Next Post
বাংলাদেশের নির্বাচন কমিশনের লোগো, সবুজ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেয়েছে

শিশুকন্যা হাঁটছে, পেছনে শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার শিশুকন্যা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT