চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদে থেকে নির্বাচন করতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
5:21 অপরাহ্ন 06, নভেম্বর 2025
in - সেমি লিড, আদালত
A A
অ্যাটর্নি জেনারেল পদে থেকে নির্বাচন করতে বাধা নেই, ব্যক্তির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল নির্বাচন করার ক্ষেত্রে স্বাধীন। পদে থেকে নির্বাচন করতে সংবিধানে কোনো বাধা নেই বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী না। অ্যাটর্নি জেনারেল সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটা সরকারি কোনো কর্মচারীর পদ না। অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন (অ্যাটর্নি জেনারেল নির্বাচন করার ক্ষেত্রে স্বাধীন)। ইভেন (এমনকি) ক্ষমতায় (পদে) থেকেও করতে পারেন। এখানে কোনো অ্যাম্বিগিউটির (অস্পষ্টতার) কিছু নাই। এটা সেটেল ল (প্রতিষ্ঠিত আইন)।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘যতক্ষণ অ্যাটর্নি জেনারল আছি, আমি অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের আইনজীবী এবং আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করেছি। এর বাইরে না, এর উপরে-নিচে কোনো জায়গায় না, আপনারা দেখেছেন।’

আরেক সাংবাদিকের প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান বলেন, ‘অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে। ইভেন অ্যাটর্নি জেনারেল যদি মনে করে সরকারের কোনো অ্যাকশন (কাজ) ডিফেন্ডেবল (সমর্থনযোগ্য) না, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, আমি সরকারের বিরুদ্ধেও দাঁড়াতে পারি। দ্যাট ইজ ল (এটিই আইন)।’

পদে থেকেও নির্বাচন করা যায়? এমন আরেক প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আইন তাই বলে। সংবিধানে তো কোনো বার (বাধা) নেই।’

গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে, ‘আমি নমিনেশন চেয়েছি। আমি ভোট করবো। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে আমি ভোট করবো। যখন সময় আসবে তখন (পদত্যাগ) করবো।’

উল্লেখ্য যে, মো: আসাদুজ্জামান ঝিনাইদহ – ১ (শৈলকূপা) বিএনপির হয়ে নির্বাচন করবেন বলে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। এই আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো: আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

Tags: অ্যাটর্নি জেনারেলনির্বাচন
Previous Post

জয়পুরহাটে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা, সংঘর্ষে আহত ২

Next Post

‘জনগণের নেতা’র নতুন পোস্টার, এটিই কি বিজয়ের শেষ ছবি?

Next Post
জনগণের নেতা'র নতুন পোস্টার, যুবকদের সমর্থনে জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জনগণের নেতা’র নতুন পোস্টার, এটিই কি বিজয়ের শেষ ছবি?

কলকাতার ঐতিহাসিক স্ট্র্যান্ড রোডের দৃশ্য, পুরনো স্থাপত্যের সাথে আধুনিক যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালে এশিয়ার সবচেয়ে সুখী ১০ শহর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT