চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি অফিসে ছাত্রদল নেতাকর্মীদের হামলা-ভাঙচুর: কৃষি কর্মকর্তা লাঞ্চিত

হাকিম বাবুল by হাকিম বাবুল
11:22 অপরাহ্ন 05, নভেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, শেরপুর
A A
শেরপুর জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি প্রণোদনার তালিকায় পছন্দমতো ব্যক্তিদের নাম না থাকায় শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিস হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এসময় হামলাকারীরা উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী মোরসালীনকে শারিরীকভাবে লাঞ্চিত করেছেন এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ ওঠেছে।

বুধবার (৫ নভেম্বর) বিকাল ৩টার দিকে নকলা উপজেলা কমপ্লেক্সের ভেতরে অবস্থিত উপজেলা কৃষি অফিসে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, নকলার ধুকুরিয়া গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুমের নেতৃত্বে ছাত্রনেতা ফজলুল হকসহ আরো কয়েকজন এ হামলা চালিয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচিতে নাম না দেওয়ার জন্য হামলা করে ও অফিসে আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শেরপুর খামারবাড়ীর উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, নকলা উপজেলা কৃষি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ কর্মকর্তারা এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করছেন।

নকলা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সরকারী ফোন নাম্বারে কল করা হলে রিং বাজলেও তিনি ফোন রিসিভড করেননি।

এ ব্যাপারে নকলা থানার ওসি (তদন্ত) আবুল কাশেম বলেন, উপজেলা কৃষি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tags: হামলা-ভাঙচুর
Previous Post

একযোগে ২২ দেশের জার্সি উন্মোচন, কেমন হল আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি

Next Post

আধুনিক ফ্যাশনে মুক্তার অলংকার

Next Post
মুক্তার অলংকারের আধুনিক ডিজাইন, ফ্যাশন ও স্টাইলের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আধুনিক ফ্যাশনে মুক্তার অলংকার

অর্থনৈতিক মন্ত্রণালয়ের সরকারি লোগো, বাংলাদেশে অর্থনৈতিক বিষয়ের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গণসংযোগে গুলি: দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT