চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আধুনিক ফ্যাশনে মুক্তার অলংকার

নুসরাত তওরীন আহমেদ by নুসরাত তওরীন আহমেদ
11:23 অপরাহ্ন 05, নভেম্বর 2025
in লাইফস্টাইল
A A
মুক্তার অলংকারের আধুনিক ডিজাইন, ফ্যাশন ও স্টাইলের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

একসময় রাজকীয় গয়না আর ক্লাসিক আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল মুক্তা। কিন্তু এখন, সেই ঐতিহ্যবাহী রত্নই আধুনিক ফ্যাশনে ফিরছে ভিন্ন আঙ্গিকে যেন পুরনো ঐতিহ্যে, নতুন রূপ।

বিশ্বজুড়ে র‍্যাম্প থেকে শুরু করে স্ট্রিট ফ্যাশন সর্বত্রই মুক্তা হয়ে উঠছে আধুনিক সৌন্দর্যের নীরব প্রতীক।

একসময় শুধু পুরোনো গয়না আর আনুষ্ঠানিক পার্টিতেই দেখা যেত মুক্তা। কিন্তু এখন ডিজাইনাররা এই ঐতিহ্যবাহী রত্নকে মিলিয়ে দিচ্ছেন ডেনিম, ব্লেজার আর মিনিমালিস্ট পোশাকের সঙ্গেও। ফলে, মুক্তা পরিণত হয়েছে আত্মবিশ্বাসী আধুনিকতার প্রতীকে।

ভারতের শ্রী জগদম্বা পার্লস-এর ম্যানেজিং পার্টনার অবনিশ আগরওয়াল বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে মুক্তা বিলাসিতা ও সৌন্দর্যের প্রতীক। কিন্তু এখন তরুণ প্রজন্ম নতুনভাবে এই গয়নাকে সংজ্ঞায়িত করছে সাহসী নকশা, অসম্পূর্ণ আকৃতি আর জ্যামিতিক ডিজাইনে।

 

অবনিশ আগরওয়ালের মতে, মুক্তার এই নবজাগরণে ভূমিকা রেখেছে টেকসই ফ্যাশন ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি নতুন আগ্রহ। দক্ষিণ সাগর ও জাপানি কালচার্ড পার্ল এখন পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে, যা আকৃষ্ট করছে সচেতন ক্রেতাদের।

এই “অসম্পূর্ণ সৌন্দর্য”-কেই এখন ডিজাইনাররা নতুন শিল্পরূপ হিসেবে দেখছেন। বারোক মুক্তা যেগুলোর আকার একেবারে নিয়মিত নয় আজকাল সবচেয়ে বেশি জনপ্রিয়।

এই নবযাত্রা শুধু ফ্যাশনেই নয়, গয়নার নকশাতেও এনেছে নতুন ভাষা। র‍্যাম্প থেকে লালগালিচা সর্বত্রই পুরুষ ও নারী উভয়ের গহনায় মুক্তা ব্যবহৃত হচ্ছে। স্যুট, চেইন বা ক্যাজুয়াল পোশাক সব জায়গায়ই মানিয়ে নিচ্ছে এই রত্ন।

আধুনিক ফ্যাশনে মুক্তা যেন নতুন ভাষায় বলছে পুরনো গল্প। কারুকার্য, টেকসই চিন্তা আর নিজস্বতা এই তিন মিলেই মুক্তা আজ ফিরে পেয়েছে তার রাজকীয় আসন। প্রমাণ করছে প্রকৃত সৌন্দর্য কখনো পুরোনো হয় না, শুধু রূপ বদলায়।

Tags: মুক্তা
Previous Post

কৃষি অফিসে ছাত্রদল নেতাকর্মীদের হামলা-ভাঙচুর: কৃষি কর্মকর্তা লাঞ্চিত

Next Post

গণসংযোগে গুলি: দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

Next Post
অর্থনৈতিক মন্ত্রণালয়ের সরকারি লোগো, বাংলাদেশে অর্থনৈতিক বিষয়ের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গণসংযোগে গুলি: দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

বৃষ্টির সময় ঝরঝরে রাস্তা ও চারপাশের সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT