চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কাণ্ডে আইনি জটিলতার মুখে সালমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 05, নভেম্বর 2025
in বিনোদন
A A
সালমান খানের ছবি, তিনি কালো টি-শার্ট ও সানগ্লাস পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা সালমান খান। রাজস্থানের কোটার ভোক্তা আদালতে এ অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজস্থানের হাইকোর্টের আইনজীবী ও সিনিয়র বিজেপি নেতা ইন্দর মোহন সিং হানি অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, রাজশ্রী পান মসলা নামের প্রতিষ্ঠান ও তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান খান ‘জাফরান মিশ্রিত এলাচ’ ও ‘জাফরান মিশ্রিত পান মসলা’ হিসেবে পণ্যের বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিচ্ছেন।

আবেদনকারীর দাবি, জাফরান বা কেশরের প্রতি কিলোগ্রামের দাম প্রায় ৪ লাখ রুপি, তা ৫ রুপিতে বিক্রি হওয়া কোনো পণ্যে থাকা সম্ভব নয়, এই দাবি একেবারেই অযৌক্তিক। এমন ভ্রান্তিকর বিজ্ঞাপন তরুণদের পান মসলা সেবনে উৎসাহিত করছে, যা ক্রমবর্ধমান ক্যানসারের অন্যতম কারণ।

অ্যাডভোকেট ইন্দর মোহন সিং হানি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “রাজশ্রী পান মসলা কোম্পানি ও এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান খান দাবি করছেন যে, পণ্যটিতে জাফরান রয়েছে এবং তারা তরুণদের এটি খাওয়ার প্রতি উৎসাহিত করছেন। সালমান খান অনেকের আদর্শ। আমরা এ নিয়ে কোটার ভোক্তা আদালতে অভিযোগ দায়ের করেছি এবং শুনানির জন্য নোটিশ জারি হয়েছে।”

বিদেশি তারকাদের উদাহরণ টেনে ইন্দর মোহন সিং হানি বলেন, “অন্য দেশের তারকারা বা চলচ্চিত্র তারকারা ঠান্ডা পানীয়র প্রচার পর্যন্ত করেন না। কিন্তু আমাদের দেশের তারকারা তামাক ও পান মসলার প্রচার করছেন। আমি তাদের অনুরোধ করছি, তরুণদের কাছে ভুল বার্তা দেবেন না; পান মসলা মুখগহ্বরের ক্যানসারের অন্যতম প্রধান কারণ।”

কোটার ভোক্তা আদালত অভিযোগটি গ্রহণের পর সালমান খানকে আইনি নোটিশ পাঠিয়েছে এবং আনুষ্ঠানিক জবাব চেয়েছে। আগামী ২৭ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।- বলিউড হাঙ্গামা

Tags: বলিউড অভিনেতাবিজ্ঞাপনসালমান খান
Previous Post

২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ: জাতিসংঘ

Next Post

চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সীর রেকর্ড গড়া কে এই ডোম্যান

Next Post
চ্যাম্পিয়ন্স লিগে এক তরুণ ফুটবলারের বল দখলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সীর রেকর্ড গড়া কে এই ডোম্যান

মোহাম্মদপুরে ভবনে অগ্নিকাণ্ডের ধোঁয়া ও আগুনের কুণ্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুরে ভবনে অগ্নিকাণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT