চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন, লিভারপুলে হার রিয়ালের

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 পূর্বাহ্ন 05, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচে খেলোয়াড়দের উদযাপন ও মাঠের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে মঙ্গলবার রাতে মাঠে নেমেছিল ইউরোপীয় জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, আর্সেনাল, জুভেন্টাস, পিএসজি ও টটেনহ্যাম হটস্পারের মতো দলগুলো। বড় ব্যবধানে জয় তুলেছে টটেনহ্যাম। জার্মান ক্লাব বায়ার্ন হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন পিএসজিকে। ইংলিশ ক্লাব লিভারপুলের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ।

অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে প্রথমার্ধে জালের দেখা পায়নি লিভারপুল-রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচের ৬১ শতাংশ বল ছিল রিয়ালের দখলে। এর মধ্যে ৮টি শট নিয়ে রিয়াল পোস্টে রাখতে পেরেছে কেবল ২টি। লিভারপুল ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে ৯টি। মৌসুমে এই প্রথম কোন ম্যাচে গোল করতে পারল না রিয়াল।

গোলহীন প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে জালের খোঁজে মরিয়া হয়ে উঠে দুদলই। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। দারুণ এক সুযোগ কাজে লাগায়  লিভারপুল। ৬১ মিনিটে হেডারে দলকে এগিয়ে দেন ম্যাক অ্যালিস্টার। শেষপর্যন্ত দুদলের কেউই আর জালের দেখা না পেলে ১-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

লিভারপুল ফুটবল দলের দুই খেলোয়াড় জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ

এদিকে মৌসুমে টানা ১৬ ম্যাচে ১৬ জয় পেল বায়ার্ন মিউনিখ। পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে লুইস দিয়াজের জোড়া গোলে স্বাগতিকদের ২-১ গোলে হারায় ভিনসেন্ট কোম্পানির দল।

শুরুর চার মিনিটেই বায়ার্নকে লিড এনে দেন লুইস দিয়াজ। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময় আশরাফ হাকিমিকে ফাউল করায় লাল কার্ড দেখেন দিয়াজ।

দ্বিতীয়ার্ধে পিএসজি একের পর এক আক্রমণ চালালেও বাধা হয়ে দাঁড়ান জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ম্যাচের ৭৪ মিনিটে জাও নাভাস বায়ার্নের জালে বল পাঠালে শুধু ব্যবধান কমাতে পারে পিএসজি। পরবর্তীতে আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান ক্লাবটি।

বায়ার্ন বনাম পিএসজি

রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে সেন্ট জিলোয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৯ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ৭২ মিনিটে কনর গ্যালাহারের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশ ক্লাবটি। ৮০ মিনিটে ব্যবধান কমান রস সাইকস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময় অ্যাটলেটিকোর হয়ে তৃতীয় গোলটি করেন মার্কোস লোরেন্টে।

রাতের প্রথম ম্যাচে মিকেল মেরিনোর জোড়া গোলে স্লাভিয়া প্রাগকে ৩-০তে হারিয়েছে আর্সেনাল। এছাড়া ঘরের মাঠে কোপেনহেগেনের বিপক্ষে ৪-০তে জিতেছে টটেনহ্যাম। স্পোর্টিং সিপির সাথে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস।

চ্যাম্পিয়ন্স লিগে চার রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে আর্সেনাল। এছাড়া ৯ পয়েন্ট করে নিয়ে তিনে পিএসজি, চারে ইন্টার মিলান, পাঁচে রিয়াল মাদ্রিদ এবং ছয়ে আছে লিভারপুল। ৮ পয়েন্ট নিয়ে সাতে আছে টটেনহ্যাম।

Tags: চ্যাম্পিয়ন্স লিগপিএসজিবায়ার্নরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

যারা নতুন করে রাজনীতি করতে চান, যোগাযোগ করুন: নাহিদ ইসলাম

Next Post

লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

Next Post
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

উড়োজাহাজ বিধ্বস্তের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে কার্গো উড়োজাহাজ বিধ্বস্তে ভয়াবহ অগ্নিকাণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT