চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋত্বিক, চলচ্চিত্র বিপ্লবীর একশো বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 পূর্বাহ্ন 04, নভেম্বর 2025
in বিনোদন
A A
ঋত্বিকের ছবি, চলচ্চিত্র ও সাংস্কৃতিক প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

“ঋত্বিক ইজ আ গ্রেট মাস্টার অব ওয়ার্ল্ড সিনেমা। ভারতের সিনেমায় যা কিছু হয়েছে, ঋত্বিক ঘটক তার থেকে অন্তত দশ বছর এগিয়ে ছিলেন।”— নবারুণ ভট্টাচার্যের এই উক্তি শুধু প্রশংসা নয়, এটি এক নির্মম সত্যের স্বীকৃতি।

বাংলা সিনেমার ইতিহাসে এমন নির্মাতা খুব কমই আছেন, যাঁর শিল্পচিন্তা সময়ের সীমারেখা অতিক্রম করেছে। আর সেই বিরল নামগুলোর শীর্ষে রয়েছেন ঋত্বিক কুমার ঘটক।

১৯২৫ সালের ৪ নভেম্বর, ঢাকায় জন্ম নেওয়া এই মানুষটি ছিলেন জন্মগতভাবে বিদ্রোহী। তাঁর ডাকনাম ছিল ‘ভবা’। কিন্তু তাঁর মনের আরেক নাম ছিল যেন ‘অস্থিরতা’! ময়মনসিংহের বিদ্যালয়জীবন থেকে রাজশাহীর পদ্মা নদী পর্যন্ত তাঁর বেড়ে ওঠা যেন এক সিনেমাটিক যাত্রা, যেখানে প্রতিটি দৃশ্যে ছিল মানুষের বেদনা, নদীর স্মৃতি, আর ছিন্নভিন্ন এক মাতৃভূমির আকুলতা।

দেশভাগ ঋত্বিকের ভেতরটা ছিঁড়ে দিয়েছিল। ১৯৪৭ সালের সেই বিভক্তি শুধু ভূখণ্ডের ছিল না, ছিল আত্মারও। তিনি বলতেন, “পাসপোর্ট-ভিসা নিয়ে নিজের দেশে আসা মানে নিজের মা’য়ের কোলে যাওয়ার আগে অনুমতি চাওয়া।” তাই স্বাধীন বাংলাদেশ জন্ম না নেওয়া পর্যন্ত তিনি কখনো আসেননি এই মাটিতে, যেখানে তাঁর জন্ম।

১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি, স্বাধীন বাংলাদেশের প্রথম ভাষা দিবসের দিন অবশেষে তিনি ফিরেছিলেন। কিন্তু ফিরে এসেছিলেন এক ধ্বংসস্তূপে — বোন প্রতীতি দেবীর চোখে তখনও শুকোয়নি যুদ্ধের আগুন। ধীরেন্দ্রনাথ দত্তের পুত্রবধূ ছিলেন প্রতীতি, যিনি ১৯৭১-এ হারিয়েছিলেন শ্বশুরকে, হারিয়েছিলেন সংসার। এই বিধ্বস্ত দৃশ্য ঋত্বিককে যেন চূর্ণ করে দিয়েছিল।

তবু সৃষ্টিশীলতার আগুন নিভে যায়নি তাঁর ভেতরে। সেই ভস্মীভূত ঘরে প্রতীতি তাঁর হাতে তুলে দেন অর্ধদগ্ধ এক পাণ্ডুলিপি — অদ্বৈত মল্ল বর্মণের ‘তিতাস একটি নদীর নাম’। আর সেই রাতে, বোনের সাদা শাড়িকে খাতা বানিয়ে ঋত্বিক লিখে ফেলেছিলেন সিনেমার ইতিহাসে এক অনন্ত নদীর চিত্রনাট্য!

এই মানুষটি ছিলেন সিনেমার ভাষায় কবি, যিনি রক্ত আর নদীর প্রবাহে খুঁজেছেন মানুষকে। তাঁর চলচ্চিত্র মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা থেকে তিতাস একটি নদীর নাম- কেবল ছবি নয়, সময়ের সাক্ষ্যপত্র। সেখানে দেশভাগের যন্ত্রণা যেমন আছে, তেমনি আছে মানুষের বেঁচে থাকার জেদ, প্রতিরোধ, প্রেম, ও হারানোর বেদনা।

নবারুণ ভট্টাচার্য তাই নিঃসঙ্কোচে বলেছিলেন-“ঋত্বিক দশ বছর এগিয়ে ছিলেন ভারতীয় সিনেমা থেকে!” আসলে ঋত্বিক ছিলেন এমন এক নির্মাতা, যিনি ‘সময়’-এর হাত ধরেননি; বরং সময়ই তাঁকে ধরতে ব্যর্থ হয়েছিল।

আজ তাঁর জন্মের একশ বছর পূর্ণ হচ্ছে। তবু তাঁর সিনেমার প্রতিটি ফ্রেম, প্রতিটি সংলাপ, প্রতিটি চিৎকার— আজও ততটাই প্রাসঙ্গিক, ততটাই তীক্ষ্ণ। কারণ ঋত্বিক ঘটক শুধু সিনেমা নির্মাণ করেননি, তিনি ইতিহাসকে পর্দায় অনুবাদ করেছিলেন।

ঋত্বিকের পরিচালনায় সিনেমাগুলি:

• নাগরিক (১৯৫২, মুক্তি ১৯৭৭)
• অযান্ত্রিক (১৯৫৮)
• বাড়ি থেকে পালিয়ে(১৯৫৮)
• মেঘে ঢাকা তারা (১৯৬০)
• কোমল গান্ধার (১৯৬১)
• সুবর্ণরেখা (১৯৬২)
• তিতাস একটি নদীর নাম (১৯৭৩)
• যুক্তি তক্কো আর গপ্পো (১৯৭৭)

Tags: অভিনয়ঋত্বিকঋত্বিক ঘটকজন্মশত বর্ষতিতাস একটি নদীর নামমেঘে ঢাকা তারালিড বিনোদনসিনেমা
Previous Post

বেতন বাড়ছে জ্যোতি-মারুফাদের

Next Post

জয় দিয়ে শুরু আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অভিযান

Next Post
আর্জেন্টিনার যুব ফুটবল দল গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় দিয়ে শুরু আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অভিযান

শিক্ষকদের একটি লাইন, ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা নয়, শিক্ষক ঋত্বিকের পাল্লাই ভারি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT