চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭, আহত ১৫০

মৃতের সংখ্যা বাড়ার শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 03, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের মাঝে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। আহতদের অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্থানীয় সময় আজ (৩ নভেম্বর) সোমবার সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের উৎপত্তিস্থল ছিল খোলম এলাকায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ২ বলে ধারণা করা হলেও, ইউএসজিএস পরে সেটি সংশোধন করে ৬ দশমিক ৩ নির্ধারণ করে। সংস্থাটি তাদের পেইজার সিস্টেমে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে, যার অর্থ—বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভূমিকম্পপ্রবণ হিন্দুকুশ অঞ্চল ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।

আর সেই কারণেই এলাকায় প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মাজার-ই-শরিফে উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে তৎপর রয়েছেন। শহরের অনেক বাসিন্দা মাঝরাতে ভূকম্পন টের পেয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবন কাঁপতে থাকা ও মানুষকে আতঙ্কে ছুটোছুটি করতে দেখা গেছে।

এর আগে চলতি বছরের আগস্টে আফগানিস্তানে ৬ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৮০০ জন নিহত হয়েছিলেন এবং কয়েক হাজার মানুষ আহত হন। দেশটির ভঙ্গুর অবকাঠামো ও সীমিত উদ্ধারসুবিধার কারণে এমন প্রতিটি ভূমিকম্পই বড় মানবিক বিপর্যয়ে পরিণত হচ্ছে।

Tags: আফগানিস্তানভূমিকম্প
Previous Post

টানা বৃষ্টির পর এবার শীতের পদধ্বনি

Next Post

জকসু নির্বাচন নিয়ে একটি সংগঠন তড়িঘড়ি করছে: জাতীয় ছাত্রশক্তি

Next Post
ছাত্রশক্তির সদস্যরা ট্রফি নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জকসু নির্বাচন নিয়ে একটি সংগঠন তড়িঘড়ি করছে: জাতীয় ছাত্রশক্তি

বিএনপি-জামায়াতের আলোচনা নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক সঙ্কট নিরসনে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT