চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ল্যাসিকোতে এমবাপের পেনাল্টি মিস দেখে রিয়াল সমর্থকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 02, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
একজন পুরুষের হাসিমুখের ছবি, স্টেডিয়ামের পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদরোগে আক্রান্ত রিয়াল মাদ্রিদ সমর্থক

গত রোববার এল ক্ল্যাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। সেদিন মাদ্রিদ সমর্থকরা হৃদয়বিদারক এক ঘটনার সাক্ষী হয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৫২ মিনিটে পেনাল্টি মিস করেছিলেন কাইলিয়ান এমবাপে, সেই ধাক্কা সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হন গ্যালারিতে থাকা এক রিয়াল সমর্থক, পরে মারা গেছেন হাসপাতালে।

৫০ বর্ষী সেই সমর্থকের মৃত্যুর কথা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ সমর্থক সমিতি। তার নাম ইগাল ব্রডকিন, তিনি ইসরায়েলের নাগরিক।

ঘটনাস্থলে স্টেডিয়ামের মেডিকেল দল দ্রুত সাড়া দিয়েছিল। গ্যালারিতে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত লা পাজ হাসপাতালে নেয়া হয় ব্রডকিনকে। শেষঅবধি বাঁচানো সম্ভব হয়নি।

ব্রডকিনের ছেলে জানিয়েছেন, ‘আমার বাবা রিয়াল মাদ্রিদের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি ক্লাবের প্রতি ভালোবাসা আমাদের পুরো পরিবারে ছড়িয়ে দিয়েছেন। আমরা সবসময় একসাথে খেলা দেখতাম।’

ব্রডকিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রিয়াল সমর্থকরা মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে লস ব্লাঙ্কোসদের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে এবং ছোট স্মৃতিসৌধ নির্মাণ করে ফুল দেবে।

Tags: এমবাপেএল ক্ল্যাসিকোপেনাল্টিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসান্তিয়াগো বার্নাব্যু
Previous Post

‘শাপলা কলি’ নিচ্ছে এনসিপি

Next Post

যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনতে হবে: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনতে হবে: প্রধান উপদেষ্টা

চারজন তরুণ-তরুণী একসঙ্গে ছবি তুলেছেন, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইতে আসছে পারিবারিক গল্পের সিরিয়াল 'এটা আমাদেরই গল্প'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT