জনগণকে বোকা বানিয়ে সংস্কার করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে এক আলোচনায় দলের নেতারা বলেছেন, জুলাই জাতীয় সনদে নোট অব ডিসেন্ট না থাকা অন্যায়। তারা অভিযোগ করেছেন, বিএনপি সব সময় নির্বাচনের কথা বলে, কিন্তু একটি দল গণভোটের নামে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়। রাহুল রায়ের রিপোর্ট।







