চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির মাঝেও অনুশীলন করেছেন জামাল-সুজনরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 অপরাহ্ন 01, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বৃষ্টির মধ্যে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চলে গত দুয়েক দিন ধরে হালকা বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও শনিবার বিকেলের পর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। আগে থেকেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন নির্ধারিত ছিল জাতীয় স্টেডিয়াম ঢাকায়। সেই বৃষ্টির মাঝেও সেই অনুশীলন বন্ধ রাখেনি ছেলেদের জাতীয় ফুটবল দল।

মুষলধারে বৃষ্টিপাতের মাঝেও বাংলাদেশ দলের অনুশীলন বন্ধ না রাখার কারণ এএফসি এশিয়ান কাপের ম্যাচ। মাসের মাঝামাঝি সময়ে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়া-জায়ান আহমেদরা। এরপর এশিয়ান কাপে হোম ম্যাচে ভারতের বিপক্ষে মূল ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ বছরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এটি শেষ ম্যাচ। এরপর দীর্ঘ সময় ঘরোয়াতে খেলে আবার মার্চে ফিফার আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের খেলায় ফিরতে হবে খেলোয়াড়দের। মাঝের সময়টিতে বাংলাদেশ ফুটবল লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ম্যাচগুলো খেলবে বাংলাদেশের খেলোয়াড়েরা।

এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে ১৮ নভেম্বর। তার আগে নেপালের বিপক্ষে ১৩ নভেম্বর প্রীতি ম্যাচ খেলবে হামজা চৌধুরী-সামিত সোমরা। ইংলিশ ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে খেলা হামজা দেশে আসবেন ৯ নভেম্বর, সামিত সোমের আসার কথা রয়েছে ১০ নভেম্বর।

Tags: এএফসিএশিয়ান কাপনেপালবাংলাদেশভারতলিড স্পোর্টসসামিতহামজা
Previous Post

গণমাধ্যম-সামাজিক মাধ্যম বিষয়ে বিএনপির ৭ সদস্যের দলগঠন

Next Post

মেয়েদের ষষ্ঠ জাতীয় বেসবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

Next Post
মেয়েদের ষষ্ঠ জাতীয় বেসবলে বাংলাদেশ পুলিশ দলের জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ষষ্ঠ জাতীয় বেসবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

হামজার লেস্টার সিটির খেলোয়াড়, ফুটবল ম্যাচে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিন ম্যাচে হেরেছে হামজার লেস্টার সিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT