চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তই থাকছেন বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্বে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 01, নভেম্বর 2025
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শান্তি থাকছেন টেস্ট দলের নেতৃত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুল হোসেন শান্ত

গত জুনে শ্রীলঙ্কায় সফরে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর আর কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে টিম টাইগার্স। তার আগে নতুন অধিনায়ক বেছে নিতে হতো বোর্ডকে। তবে আবারও টেস্ট দলের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত।

শনিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে শান্তকে টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত টেস্টে নেতৃত্ব দেবেন তিনি।

২০২৩ সালে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পান ২৭ বর্ষী শান্ত। এখন পর্যন্ত ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

নেতৃত্বে ফেরার বিষয়টিকে বাংলাদেশের লাল বলের ক্রিকেটের প্রতি শান্ত’র দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলেছেন, শান্ত ধৈর্য, প্রতিশ্রুতি এবং টেস্ট ক্রিকেটের প্রতি গভীর বোধগম্যতা দেখিয়েছেন। তার নেতৃত্বে আমরা দলের উপর বিশ্বাস রেখেছি। বোর্ড মনে করে যে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের এই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভালোভাবে সাহায্য করবে।’

নেতৃত্বে ফিরে বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শান্ত। বলেছেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দিতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। আমার প্রতি তারা যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য বোর্ডের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।’

‘টেস্ট ক্রিকেটে দেশের অধিনায়কত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আমার উপর অর্পিত দায়িত্ব পালনের যথাসাধ্য চেষ্টা করব। এত প্রতিভা এবং সম্ভাবনাময় একটি দলকে নেতৃত্ব দেওয়া আনন্দের। আমি বিশ্বাস করি, আমাদের সামনে একটি দারুণ এবং ভালো মৌসুম অপেক্ষা করছে। আমরা এই মাসের শেষের দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য একটি ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সময়ের সূচনা করবে।’

Tags: অধিনায়কটেস্টবিসিবিলিড স্পোর্টসশান্ত
Previous Post

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

Next Post

এশিয়া কাপ ট্রফি, নকভিকে আল্টিমেটাম বিসিসিআইয়ের

Next Post
ভারতীয় ক্রিকেটাররা এশিয়া কাপ ট্রফি জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ ট্রফি, নকভিকে আল্টিমেটাম বিসিসিআইয়ের

প্রকাশ্য যুবকের হাসিমুখের ছবি, আধুনিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে জুলাইযোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT