চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ণবের নতুন অ্যালবামটি প্রয়াত সেই বন্ধুকে উৎসর্গ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 01, নভেম্বর 2025
in বিনোদন
A A
অর্ণবের নতুন অ্যালবাম প্রকাশের সময় উপস্থিত দর্শক ও শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন পর নতুন অ্যালবাম প্রকাশ করলেন দেশের শ্রোতাপ্রিয় শিল্পী অর্ণব। তার নতুন অ্যালবামের নাম ‘ভাল্লাগে না’। আর এটি তিনি উৎসর্গ করেছেন তার প্রয়াত বন্ধু রাজীব আশরাফকে! যিনি ছিলেন শ্রোতাপ্রিয় গীতিকার, কবি ও নির্মাতা। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর অকালপ্রয়াত হন তিনি।

রাজীবের লেখা ও ভাবনা অর্ণবের অনেক জনপ্রিয় গানের প্রেরণা হিসেবে কাজ করেছে, আর এই অ্যালবামটি সেই বন্ধুত্ব ও সৃষ্টিশীল যাত্রার এক গভীর শ্রদ্ধাঞ্জলি হিসেবে দেখছেন অর্ণব।

অ্যালবামের শিরোনাম গান ‘ভাল্লাগে না’ মূলত রাজীব আশরাফের একটি কবিতা থেকে নেওয়া, যা তিনি ফুসফুসের জটিলতায় ভুগতে ভুগতে হাসপাতাল থেকে গায়িকা সুনিধি নায়েককে পাঠিয়েছিলেন— অনুরোধ করেছিলেন অর্ণব ও সুনিধি যেন সেটি গান হিসেবে সাজান।

পরবর্তীতে এই কবিতাটি রাজীবের ২০২০ সালের কাব্যগ্রন্থ ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’–এ প্রকাশিত হয়, যার প্রচ্ছদও ডিজাইন করেছিলেন অর্ণব নিজেই। রাজীব ও অর্ণবের বন্ধুত্ব থেকেই জন্ম নিয়েছে আধুনিক বাংলা গানের একাধিক কালজয়ী সৃষ্টি— যেমন ‘হোক কলরব’। এছাড়াও নাম ছিল না, প্রকৃত জল, ধূসর মেঘ, রোদ বলেছে হবে, মন খারাপের একটা বিকেল বিশেষ উল্লেখযোগ্য।

মৃত্যুর আগে রাজীব আশরাফ অর্ণবের সুরারোপ করা ‘ভাল্লাগে না’ গানটি শুনেছিলেন এবং শুনে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন বলে জানান সুনিধি নায়েক। সম্প্রতি ঢাকার বনানীর এক ক্যাফেতে অনুষ্ঠিত অ্যালবাম উন্মোচন অনুষ্ঠানে ‘ভাল্লাগে না’ মিউজিক ভিডিওটি প্রদর্শন করা হয়। ভিডিওটিতে অর্ণব ও সুনিধিকে দেখা যায় ভালোবাসা ও বেদনার এক গল্পে। অর্ণব জানান, “ভিডিওটি আমরা ভোরবেলায় ঢাকার রাস্তায় শুট করেছি।”

অ্যালবামটিতে মোট আটটি গান রয়েছে, যেগুলোর কিছু সমসাময়িক কবিদের লেখা থেকে অনুপ্রাণিত। এর মধ্যে কলকাতার কবি শ্রীজাতের কবিতা অবলম্বনে তৈরি গান ‘জোকার’ জীবনের বিশৃঙ্খলা ও ভঙ্গুরতাকে মেলানকলিক সুরে ফুটিয়ে তুলেছে। আরেকটি গান ‘দুষ্টু ছেলে’, কবি জাহিদ হায়দারের কবিতা থেকে নেয়া।

Tags: অর্ণবঅ্যালবামউৎসর্গবন্ধুরাজীব আশরাফলিড বিনোদন
Previous Post

মৃত্যু হুমকি পেয়ে যা বললেন অভিনেতা ও সাংসদ রবি কিশান

Next Post

হুমায়ূন ভক্তদের প্রতি যে আহ্বান জানালো শিল্পকলা

Next Post
হুমায়ূন ভক্তের ছবি, বাংলার শিল্প ও সংস্কৃতি ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়ূন ভক্তদের প্রতি যে আহ্বান জানালো শিল্পকলা

সেন্ট মার্টিন দ্বীপের আকাশ থেকে সুন্দর দৃশ্য, সমুদ্র ও দ্বীপের মিলনস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলছে আজ, মানতে হবে যেসব নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT