চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরে নতুন রঙের পোশাক পাচ্ছে পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 31, অক্টোবর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নতুন রঙের পোশাক পরা পুলিশ সদস্যরা, বাংলাদেশ পুলিশ ইউনিফর্ম. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের পুলিশ সদস্যরা পাচ্ছেন নতুন রঙের পোশাক। আয়রন রঙের এই পোশাক ১৫ নভেম্বর থেকে পরিধান করবেন পুলিশ সদস্যরা— এমনটাই জানিয়েছে পুলিশ সদরদপ্তর। তবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পোশাক পরিবর্তনের প্রক্রিয়া এখনো যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে।

আজ ৩১ অক্টোবর শুক্রবার পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সার্বিক সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই ধারাবাহিকতায় বাহিনীর পোশাকের রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের এআইজি এএইচএম শাহাদাত হোসাইন বলেন, বাহিনীর ভাবমূর্তি ও নতুন সংস্কার কর্মসূচির অংশ হিসেবেই পোশাকের রঙ পরিবর্তন করা হয়েছে। আয়রন রঙের এই পোশাক বাহিনীর নতুন পরিচয়ের প্রতীক হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মো. তালেবুর রহমান জানান, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মেট্রোপলিটন এলাকায় নতুন পোশাক বিতরণ শুরু হবে। প্রথমে মেট্রোপলিটন পুলিশ এই পোশাক পরিধান করবে, পরে পর্যায়ক্রমে জেলা পর্যায়ের সদস্যদের মধ্যেও বিতরণ করা হবে।

অন্যদিকে, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা এখনো বিভিন্ন রঙ ও নকশা যাচাই করছি। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একইভাবে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ বিভাগের উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, আমরা আধুনিকতা ও নিরাপত্তা বিবেচনায় নতুন পোশাকের রঙ নির্ধারণের কাজ করছি।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, নতুন ইউনিফর্মে কোনো ইউনিটভিত্তিক রঙের পার্থক্য থাকবে না। সারাদেশে পুলিশ সদস্যরা একই রঙের পোশাক পরবেন।

Tags: পুলিশপোশাকর‌্যাব
Previous Post

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে: প্রেস সচিব

Next Post

মহিমা–সঞ্জয়ের ‘বিয়ের ছবি’ নিয়ে নেটদুনিয়ায় হুলস্থুল!

Next Post
নেটদুনিয়ায় ভাইরাল মহিমা–সঞ্জয়ের বিয়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহিমা–সঞ্জয়ের ‘বিয়ের ছবি’ নিয়ে নেটদুনিয়ায় হুলস্থুল!

বাংলাদেশি যুব চেস খেলোয়াড় বিশ্ব চেস চ্যাম্পিয়নশিপে বিজয়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ৯০তম গ্র্যান্ডমাস্টার কে এই ১৬ বর্ষী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT