চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ম্যাচের ক্যাম্প আজ, শুরুতে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 পূর্বাহ্ন 30, অক্টোবর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবলার হামজা অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচ হাতে থাকতেই এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তারপরও ভারতের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ নিয়ে আগ্রহ কম নেই বাংলাদেশের সমর্থকদের। এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ঢাকায় হতে যাওয়া ফিরতি লেগের ম্যাচের ক্যাম্প শুরু হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের ব্যবস্থাপনায় ভারতের বিপক্ষে ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য ৩০ অক্টোবর বাংলাদেশ জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হবে। প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত খেলোয়াড়দের সন্ধ্যা সাতটার মধ্যে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

ভারতের বিপক্ষে শিলংয়ের ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা দেওয়ান চৌধুরীর। কিন্তু ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য ক্যাম্পের শুরুতে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওই ম্যাচ খেলার জন্য ৯ নভেম্বর বাংলাদেশে আসার কথা হামজার। গণমাধ্যমে এমন খবর জানিয়েছিলেন দলের ম্যানেজার আমের খান।

জাতীয় দলে অভিষেক হওয়ার পর ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছেন হামজা। ভুটানের বিপক্ষে ঢাকায় অভিষেক গোলের পর হংকং, চায়নার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় গোল করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এ তারকা। বাংলাদেশ দলে হামজার অর্ন্তভুক্তির পর অবসরে যাওয়া ৪০ বর্ষী সুনীল ছেত্রীকে দলে ফিরিয়েছিল ভারত।

এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। নানা নাটকীয়তায় সেই ম্যাচটি বাতিল করা হয়েছে। নতুন প্রতিপক্ষ হিসেবে নেপাল জাতীয় ফুটবল দলের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।

Tags: আফগানিস্তানএএফসিএশিয়ান কাপনেপালবাংলাদেশভারতলিড স্পোর্টসহামজা
Previous Post

অভিবাসীদের কর্মসংস্থানের অনুমতি নবায়নে যুক্তরাষ্ট্রের কড়া সিদ্ধান্ত

Next Post

স্বস্তি ফিরেছে যাত্রীদের, মেট্রোরেল চলাচল স্বাভাবিক

Next Post
সবুজ বনভূমির মধ্য দিয়ে চলন্ত রেলওয়ে ট্রেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বস্তি ফিরেছে যাত্রীদের, মেট্রোরেল চলাচল স্বাভাবিক

হাওর পাড়ের মানুষ পাঙ্গাস মাছ ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কমছে মাছের উৎপাদন, পাঙ্গাসই ভরসা হাওর পাড়ের মানুষের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT