চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রোরেলের প্যাড খুলে নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 29, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মানুষের জীবন রক্ষায় মেট্রোরেল প্রকল্পে সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ পৃথক দুটি রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ আদালতকে জানান, সরকার ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং মেট্রোরেলের সেফটি অডিট কার্যক্রমও চলমান রয়েছে।

এর আগে জনস্বার্থে করা রিটে ঢাকার মেট্রোরেল ও সকল ফ্লাইওভার নির্মাণে ব্যবহৃত সামগ্রীর মান যাচাই ও নিশ্চিত করতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়।

রিটে বিবাদী করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক এবং ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে।

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

Tags: তদন্ত কমিটি গঠনদুর্ঘটনামেট্রোরেলহাইকোর্ট
Previous Post

ভারতে রাজনৈতিক অনুষ্ঠানে ‘আমার সোনার বাংলা’ গাওয়া নিয়ে বিতর্ক

Next Post

‘তোমাকে সুস্থ হয়ে ফিরে আসতে হবে, অসুস্থতা তোমাকে মানায় না’

Next Post
দুই বন্ধু হাসিমুখে বসে আছেন, প্রকৃতি ও নদীর পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তোমাকে সুস্থ হয়ে ফিরে আসতে হবে, অসুস্থতা তোমাকে মানায় না’

আলকারাজের বিদায় ম্যাচে খুশি ও আবেগপ্রবণ খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস মাস্টার্সে শুরুতেই বিদায় র‍্যাঙ্কিং শীর্ষের আলকারাজের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT