চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ফোন কলটাই বদলে দিল সবকিছু: বাঁধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 28, অক্টোবর 2025
in বিনোদন
A A
বাঁধন একটি ধোঁয়া উড়ন্ত ধূপের পাশে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের আজ জন্মদিন। জীবনে বহুবার হোঁচট খেয়েছেন তিনি। হোঁচট খেয়েও থেমে যাননি বাঁধন। ছুটেছেন দুরন্ত গতিতে। কাটিয়ে উঠেছেন ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের হতাশা।

নিজের জন্মদিন সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন বাঁধন। সাথে জুড়ে দিয়েছেন নিজের একটি সাদাকালো ছবি। ফেসবুকের সেই পোস্টে বাঁধন লিখেছেন চড়াই উতরাইয়ের কথা।

বাঁধন লিখেছেন, “আজ আমার ৪২তম জন্মদিন। কী দারুণই না ছিলো এই যাত্রা! ৪০ পার করার পর জীবন যেন একেবারে বদলে গেল। একটা বেদনাদায়ক সম্পর্কের বিচ্ছেদ, আর দেশের জুলাই আন্দোলনের পরের অস্থিরতা— এই দুই ঘটনাই আমাকে গভীর বিষণ্নতায় ডুবিয়ে দিয়েছিল। হ্যাঁ, সেটা ছিল আমার অসুস্থতা, কিন্তু এই দুই আঘাত যেন আগুনে ঘি ঢেলে দিয়েছিল।”

সেই সময়ে মানসিক পরিবর্তনের সাথে নিজের শারীরিক পরিবর্তন হয়েছিলো জানিয়ে বাঁধন বলেন,“১৭ কেজি ওজন বেড়ে গেল, আর আমি ভাবতাম-‘সব শেষ। আমার জীবন এখানেই থেমে গেল।’ নিজের শরীরের ভেতরেই আমি বন্দি হয়ে গিয়েছিলাম। শরীর ব্যথা করত, হাঁটুতে যন্ত্রণা, পিঠে টান, আর মনে ঘন কুয়াশার মতো একটানা দুঃখের মেঘ। অনেক দিন শুধু ছাদের দিকে তাকিয়ে থাকতাম ঘণ্টার পর ঘণ্টা।”

বাঁধন একটি সাদা শাড়ি পরা অবস্থায় বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এরপরই যেন এক ঝটকায় উঠে দাঁড়ান বাঁধন। লিখেন,“সেই দিনগুলো ছিল একেবারে অন্ধকার। কিন্তু না, পৃথিবী শেষ হয়ে যায়নি। আমি বেঁচে গেছি। আমি সবসময়ই বেঁচে যাই। তারপর একদিন একটা ফোন এল- একজন পরিচালকের কাছ থেকে, যার সঙ্গে কাজ করার স্বপ্ন আমি অনেকদিন ধরে দেখতাম। সেই ফোন কলটাই বদলে দিল সবকিছু। আবার জেগে উঠল আমার ভেতরের আগুন, উদ্যম, বাঁচার ইচ্ছা।”

বাঁধন একটি সুন্দর ছবি, তিনি লম্বা চুল ও সোনালী পোশাক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ আর এই সময়কে নিজের জীবনের সবচেয়ে সুন্দর সময় বলছেন বাঁধন। পোস্টে তিনি লিখেন,“এখন আমি প্রতিদিন ব্যায়াম করি। আবার নিজেকে জীবিত মনে হয়। আর সত্যি বলছি- জীবনের সবচেয়ে সুন্দর সময় এখনই কাটাচ্ছি। কারণ আমরা মানুষ, সুপারহিরো নই। আমরা ভাঙি, হোঁচট খাই, কষ্ট পাই, হারাই, আবার জোড়া লাগি, উঠি আর বেঁচে থাকি। তাই আমার জন্য শুভকামনা রাখো- কারণ আমার চল্লিশের দশকটাই এখন পর্যন্ত জীবনের সবচেয়ে দারুণ অধ্যায় হয়ে উঠেছে।”

সবশেষে বাঁধন লিখেন,“আমি এখন আরও পরিণত, শান্ত, সংযত। আর সবচেয়ে বড় কথা- আমি নিজেকে গভীরভাবে ভালোবাসি।”

বাঁধন ধূমপান করছেন, রহস্যময় পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে ক্যারিয়ারে ঘুরে দাঁড়ান বাঁধন। কান চলচ্চিত্র উৎসব যে ছবিটি দেশের হয়ে ইতিহাস তৈরী করে। মূলত এই ছবির পরেই বদলে যায় বাঁধনের ক্যারিয়ার গ্রাফ। পরে কাজ করেছেন সৃজিত মুখার্জী পরিচালিত আলোচিত ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র কেন্দ্রীয় চরিত্রে, সেই সাথে বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের নেটফ্লিক্স মুভি ‘খুফিয়া’তেও বাঁধনের ‘অক্টোপাস’ চরিত্রটি সবার নজর কেড়েছে।

Tags: আজমেরী হক বাঁধনখুফিয়াপরিচালকফোনবাঁধনলিড বিনোদনসিনেমা
Previous Post

শেরপুরে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব

Next Post

জুলাই সনদ বাস্তবায়নের তিন ধাপের রূপরেখা দিল ঐকমত্য কমিশন

Next Post
ঐকমত্য কমিশনের সভা, আলোচনায় বিভিন্ন সদস্য, মিডিয়া কাভারেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদ বাস্তবায়নের তিন ধাপের রূপরেখা দিল ঐকমত্য কমিশন

সম্রাটের জামিনের জন্য আদালত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্র মামলায় যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT