চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকিপিডিয়ার বিকল্প, ইলন মাস্কের ‘গ্রোকিপিডিয়া’ চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 28, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইলন মাস্কের গ্রোকিপিডিয়া চালুর ঘোষণা, প্রযুক্তি ও তথ্যের নতুন প্ল্যাটফর্ম. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার বিকল্প হিসেবে ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে চালু করেছেন তার নতুন তথ্য ও জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম ‘গ্রোকিপিডিয়া’।

আজ ২৮ অক্টোবর মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে মাস্ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সেপ্টেম্বরে মাস্ক ঘোষণা দিয়েছিলেন উইকিপিডিয়ার চেয়েও উন্নত একটি জ্ঞানভাণ্ডার তৈরির কাজ চলছে। তখন এক্স সাবেক টুইটার এ এক পোস্টে তিনি লিখেছিলেন, মহাবিশ্বকে বোঝার পথে এটি এক্স-আই-এর একটি অপরিহার্য পদক্ষেপ।

চালুর সময় গ্রোকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যা ছিল ৮ লাখ ৮৫ হাজার ২৭৯টি। তবে অনেক ব্যবহারকারী প্রথম দিনেই প্রবেশে ত্রুটির সম্মুখীন হন। সাইটটির নকশা উইকিপিডিয়ার মতো হলেও এর পটভূমি কালো এবং ফন্টে আধুনিক চ্যাটজিপিটি ইন্টারফেসের ছোঁয়া রয়েছে।

ধারণা করা হচ্ছে এটি এখনো প্রাথমিক সংস্করণে রয়েছে। কারণ এই প্লাটফর্মের তুলনায় উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে রয়েছে ৭০ লাখেরও বেশি নিবন্ধ। ইলন মাস্কের এই প্রকল্পকে অনেকেই মূলধারার অনলাইন প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে তার আরেকটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

কয়েক বছর আগে মাস্ক উইকিপিডিয়ার প্রশংসা করলেও পরবর্তীতে একে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেন। তিনি এক পর্যায়ে অনুসারীদের আহ্বান জানান, উইকিপিডিয়াকে অর্থায়ন বন্ধ রাখুন যতক্ষণ না তারা নিরপেক্ষতা ফিরিয়ে আনে।

এমনকি ২০১৯ সালে নিজের উইকিপিডিয়া পৃষ্ঠা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মাস্ক লিখেছিলেন, এটি যেন এক যুদ্ধক্ষেত্র। ২০২২ সালে তিনি আরও সরাসরি বলেন, উইকিপিডিয়া এখন স্পষ্টভাবে বামপন্থী পক্ষপাতদুষ্ট।উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস ও মাস্কের মধ্যে দীর্ঘদিন ধরেই অনলাইন বাকবিতণ্ডা চলছে।

২০২৩ সালে তুরস্কের নির্বাচনের সময় এক্স প্ল্যাটফর্মে কনটেন্ট সীমিত করার ঘটনায় ওয়েলস মাস্ককে মতপ্রকাশের স্বাধীনতার শত্রু বলে সমালোচনা করেন।  উত্তরে মাস্ক রসিকতা করে লিখেছিলেন, উইকিপিডিয়া যদি তাদের নাম ডিকিপিডিয়া রাখে, তাহলে আমি এক বিলিয়ন ডলার দান করব।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ওয়েলস বলেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এখনো নির্ভুল তথ্য প্রদানের মতো পর্যায়ে পৌঁছেনি, এবং গ্রোকিপিডিয়ার নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

চালুর পরপরই গ্রোকিপিডিয়ার কিছু নিবন্ধে ভুল তথ্য পাওয়া গেছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। যেমন একটি নিবন্ধে ভুলভাবে দাবি করা হয়েছে যে বিবেক রামস্বামী একটি ডিজিটাল মুদ্রা প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন।

তবে মাস্ক বলেন, এই ভুলগুলো দ্রুত সংশোধন করা হচ্ছে। শিগগিরই গ্রোকিপিডিয়া মানব জ্ঞানের সমগ্র ভাণ্ডারকে নতুনভাবে সাজাবে—ভুল শুধরে ও অনুপস্থিত তথ্য যোগ করে।

Tags: ইলন মাস্কউইকিপিডিয়া
Previous Post

দুদকের মামলায় বেকসুর খালাস লুৎফর রহমান বাদল

Next Post

কারখানা বন্ধের প্রতিবাদে দুই দফা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Next Post
দুই দফা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কারখানা বন্ধের প্রতিবাদে অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

কারখানা বন্ধের প্রতিবাদে দুই দফা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

তীব্র ঝড়ের কারণে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি, ঝড়ের প্রভাব বাংলাদেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী হারিকেন মেলিসায় ৭ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT