চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ৩০ অক্টোবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 28, অক্টোবর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আগামী ৩০ অক্টোবর থেকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা। তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় পর্যটন সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

মঙ্গলবার ২৮ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টোয়াব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে টোয়াবের সভাপতি মোঃ রাফেউজ্জামান বলেন, টোয়াব বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন এবং বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় পর্যটন মেলা, যা টোয়াব ২০০৭ সাল থেকে আয়োজন করে আসছে। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এই মেলার প্রধান উদ্দেশ্য।

তিনি বলেন, “আমরা আশা করছি এবারের পর্যটন মেলা ব্যবসায়ী দেশি-বিদেশি পর্যটক এবং পর্যটন শিল্প সংশ্লিষ্ট সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। এই মেলা বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসার ঘটাবে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) তাসলিম আমিন শোভন বলেন, এবারের মেলায় অংশ নিচ্ছে ১২টি দেশ, যার মধ্যে রয়েছে-পাকিস্তান, নেপাল, ভূটান, মালদ্বীপ, চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা ও ট্যুর অপারেটর। মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আর পেমেন্ট পার্টনার বিকাশ।

তাসলিম আমিন শোভন আরও বলেন, এবারের মেলা আগের বছরের তুলনায় আরও আকর্ষণীয় হবে। সার্বিক সহযোগিতা দিচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পর্যটন করপোরেশন ও ট্যুরিস্ট পুলিশ।

বিটিটিএফ পর্যটন খাতে দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপন ও দেশের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরার অনন্য মঞ্চ জানিয়ে টোয়াবের পরিচালক বলেন, মেলায় ৪টি হলে থাকবে ২০টি প্যাভিলিয়ন ও ২২০টি স্টল। এছাড়া থাকবে বি-টু-বি সেশন, সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন, প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশের পর্যটন গন্তব্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

প্রতিদিন দর্শনার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় র‍্যাফেল ড্র, যেখানে অংশ নিতে হলে বিটিটিএফ অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য ৫০ টাকা, তবে ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ ফ্রি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার, রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহিদ হামিদ, টোয়াবের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, টোয়াবের সদ্য সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশী এবং টবের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Tags: আন্তর্জাতিক পর্যটন মেলা
Previous Post

রাবি শিক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত

Next Post

ব্যাচেলরদের ফ্ল্যাটে কে এই নতুন অতিথি?

Next Post
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন অতিথির উপস্থিতি দেখছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাচেলরদের ফ্ল্যাটে কে এই নতুন অতিথি?

ভেনেজুয়েলার সমুদ্রবন্দর থেকে গ্যাস ট্যাংকার ও জাহাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সঙ্গে গ্যাস চুক্তি স্থগিত করল ভেনেজুয়েলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT