চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিপফেকের শিকার হয়ে পুলিশের দারস্থ চিরঞ্জীবী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 অপরাহ্ন 27, অক্টোবর 2025
in বিনোদন
A A
চিরঞ্জীবী তার মুখের দিকে তাকিয়ে আছেন, পেছনে দর্শকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশমিকা মান্দানা, আলিয়া ভাট এবং কাজলের পরে এবার ডিপফেকের শিকার হলেন ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। তার নাম ও ছবি বিকৃত করে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করে অনলাইনে ছড়ানোর অভিযোগ উঠেছে।

এ নিয়ে রবিবার (২৭ অক্টোবর) হায়দরাবাদ সাইবার ক্রাইমে মামলা দায়ের করেছেন বরেণ্য এই অভিনেতা।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস এক প্রতিবেদনে জানিয়েছে, তথ্যপ্রযুক্তি আইন, ভারতীয় ন্যায় সংহিতা এবং নারীর অশালীন উপস্থাপন (নিষেধ) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলাটি রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কিছু ওয়েবসাইট মিথ্যা ও অশালীন প্রেক্ষাপটে চিরঞ্জীবীর ছবি ব্যবহার করে তৈরি ডিপফেক কনটেন্ট প্রকাশ ও প্রচার করেছে। অভিনেতা কর্তৃপক্ষকে এসব ওয়েবসাইটগুলোর বিস্তারিত তথ্যও দিয়েছেন।

এ বিষয়ে চিরঞ্জীবী বলেন, “এসব কাজ আমার গোপনীয়তা, সুনাম ও মর্যাদার অধিকারের (ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২১ অনুসারে সুরক্ষিত) লঙ্ঘন।” এই ডিপফেক ভিডিওগুলো আলাদা কিছু ঘটনা নয়, বরং একটি সংগঠিত ও পরিকল্পিত কর্মকাণ্ডের অংশ। এ তথ্য উল্লেখ করে চিরঞ্জীবী বলেন, “এই ভুয়া ভিডিওগুলো আমার কয়েক দশকে গড়ে তোলা সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।”

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া পর্নো ভিডিওগুলো ভুয়া। এ দাবি করে চিরঞ্জীবী বলেন, “এই ভিডিওগুলো সম্পূর্ণ মিথ্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি, যেগুলো সাধারণত ডিপফেক পর্নোগ্রাফি নামে পরিচিত। এতে অবৈধভাবে আমার মুখমণ্ডল ও ব্যক্তিত্ব বিকৃত করে অশালীন কনটেন্টে ব্যবহার করা হয়েছে।”

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি তারকাদের কাছে এখন হুমকিস্বরূপ। এ প্রযুক্তি ব্যবহার করে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে তৈরি করা হচ্ছে পর্নো বা আপত্তিকর ভিডিও। গত কয়েক বছরে ভারতের বেশ কজন তারকা অভিনেত্রীর ‘ডিপফেক’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।- বলিউড হাঙ্গামা

Tags: চিরঞ্জীবীমেগাস্টার
Previous Post

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক

Next Post

৪ বছর পর আন্তর্জাতিক মঞ্চে আফগান নারী ফুটবল দল

Next Post
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে আফগান নারী ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ বছর পর আন্তর্জাতিক মঞ্চে আফগান নারী ফুটবল দল

জাহিদ নিরব ও তার স্ত্রী মক্কায় পবিত্র হজ পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পর দিনই স্ত্রীসহ মক্কায় জাহিদ নিরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT