চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশ যেতে না পারায় মাইকিং করা সেই যুবকের স্বপ্নপূরণ

এস কে রাসেল by এস কে রাসেল
6:02 অপরাহ্ন 27, অক্টোবর 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
Young man and girl holding a paper in a rickshaw in a green area. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

এক লাখ টাকার অভাবে বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল সারোয়ার হোসেন রাব্বির। পরে মাইক ভাড়া করে ক্ষোভ ঝাড়েন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রবাসী কল্যাণ ব্যাংকের সহযোগিতায় তার ভাগ্য বদলে যায়।

হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা সারোয়ার হোসেন রাব্বি বহুদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। ভিসা হাতে পেলেও টাকার জোগাড় না হওয়ায় তার যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। এনজিওসহ স্থানীয় বিভিন্ন জায়গায় সহায়তার আবেদন করেও ব্যর্থ হন তিনি।

শেষে ক্ষোভে গত ১৬ অক্টোবর তিনি ৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া করে গ্রামের মানুষকে উদ্দেশ্য করে গালাগাল করেন, অভিযোগ করেন কেউ তার পাশে দাঁড়ায়নি বলে। পরে সেই ভিডিও নিজেই ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর শুরু হয় আলোচনার ঝড়।

এরপর প্রবাসী কল্যাণ ব্যাংক এগিয়ে আসে রাব্বির পাশে, দেয় দুই লাখ টাকার ঋণ। আর তাতেই বাস্তবায়িত হয় তার কাঙ্ক্ষিত সৌদি আরব যাত্রা।

ছবি: প্রতিনিধি

রাব্বি বলেন, “ভিসা হাতে পেয়েও টাকার জন্য যেতে পারছিলাম না। রাগে, হতাশায় মাইক ভাড়া করে যা বলেছি, সেটা আসলে কষ্ট থেকে বলা। প্রতিবেদন প্রকাশ না হলে হয়তো আজও আমি দেশে বসে কাঁদতাম।”

তিনি আরও জানান, “প্রতিবেদন প্রকাশের পর প্রবাসী কল্যাণ ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে আমাকে ফোন করে। কাগজপত্র যাচাইয়ের পর তারা আমাকে দুই লাখ টাকার ঋণ দিয়েছে। এখন টিকিট হাতে। ইনশাআল্লাহ ৩০ অক্টোবর সৌদি আরব যাচ্ছি।”

প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, “সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। যাচাই-বাছাই শেষে রাব্বিকে দুই লাখ টাকার ঋণ প্রদান করা হয়। দুই মাস পর থেকেই কিস্তিতে তিনি ঋণ পরিশোধ শুরু করবেন।”

তিনি আরও বলেন, “বিদেশগামী কোনো শ্রমিক আর্থিক সমস্যায় পড়লে আমাদের ব্যাংক তার পাশে থাকবে। যেকোনো সময় সহায়তার জন্য যোগাযোগ করা যেতে পারে।”

আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সারোয়ার হোসেন রাব্বি। বিদায়ের আগে তিনি বলেন, “আমি গণমাধ্যমকর্মী, ব্যাংক কর্তৃপক্ষ এবং যারা পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞ। আমার মতো দরিদ্র মানুষও যে একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সেটাই এখন প্রমাণিত।”

Tags: বিদেশ যাত্রাস্বপ্ন পূরণ
Previous Post

সোনালিকা ট্রাক্টর হস্তান্তরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম

Next Post

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

Next Post
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮৩, মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ৯৮৩. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

আইজিপি মহোদয় সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT