চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহবধূকে গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
12:29 অপরাহ্ন 27, অক্টোবর 2025
in - সেমি লিড, আদালত, জনপদ, বরিশাল
A A
নিরাপত্তা বাহিনী ও আসামির ছবি, গৃহবধূকে গণধর্ষণ মামলার শুনানি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ অক্টোবর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামি মো. রাসেল গাজী, মো. রোকন খান, মো. রাজিব জমাদ্দার ও মো. জাহিদ হাওলাদারকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৯ নভেম্বর বিকেল ৪টার দিকে আসামি মো. রাসেল গাজী ভিকটিম গৃহবধূর প্রতিবেশী হওয়ার সুবাদে তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে রাসেল। এর পরদিন ১০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে গৃহবধূ তার মায়ের বাসা থেকে স্বামীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে এক লাখ টাকা নিয়ে বের হন। পথে আসামি রাসেল গাজী, রোকন খান, রাজিব জমাদ্দার ও জাহিদ হাওলাদার পরিকল্পিতভাবে অটোরিকশাযোগে তাকে অপহরণ করে নগরীর ৩০ গোডাউন এলাকায় নিয়ে যায়। সেখানে হাত-পা ও মুখ বেঁধে তারা গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ করে এবং সারা রাত নির্যাতনের পর উলঙ্গ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরদিন সকালে স্থানীয়রা ওই নারীকে উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞেস করলে তিনি ঘটনার বিবরণ দেন। কিন্তু দুঃখজনকভাবে এলাকার কিছু লোকজন উল্টো তাকে মারধর করে অপমানিত করে। পরে আহত অবস্থায় গৃহবধূ বাড়ি ফিরে এসে মামলা দায়ের করেন।

ঘটনার পর বরিশাল কোতোয়ালি মডেল থানার তৎকালীন ওসি (তদন্ত) মো. আতাউর রহমান ২০১৭ সালের ২৩ মে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য বিবেচনায় আদালত চার আসামির দোষ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ের সময় আসামী রোকন খান ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার পর আদালতের বাইরে ভিকটিম ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং ন্যায়বিচারের জন্য বিচারককে ধন্যবাদ জানান।

Tags: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালফাঁসির আদেশ
Previous Post

টুপি নিয়ে ঝগড়ার জেরে ঘুমের মধ্যে সহপাঠীকে জবাই করে হত্যা

Next Post

কোরিয়ায় ট্রাম্প-শি জিনপিং বৈঠক, বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত দুই দেশ

Next Post
ট্রাম্প ও শি জিনপিং বৈঠকে হাত মিলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরিয়ায় ট্রাম্প-শি জিনপিং বৈঠক, বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত দুই দেশ

বিদ্যা বালান ও রজনীকান্তের বিপরীতে ছবি, বলিউড তারকা ও অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT